হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ। তবে এর সঙ্গে আর্থিক ও শারীরিক সামর্থ্যের বিষয় জড়িত। তাই সবার জন্য হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যথা—
এক. মুসলমান হওয়া। অমুসলিমদের জন্য হজ ফরজ নয়।
দুই. মানসিকভাবে সুস্থ হওয়া। পাগল ও মানসিক ভারসাম্যহীনদের জন্য হজ ফরজ নয়।
তিন. প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্তবয়স্কদের জন্য হজ ফরজ নয়।
চার. স্বাধীন হওয়া। ক্রীতদাস বা দাসীর জন্য হজ ফরজ নয়। তবে বর্তমানে দাস-দাসী প্রথা বিলুপ্ত হওয়ায় এই শর্ত প্রযোজ্য নয়।
পাঁচ. সামর্থ্য থাকা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘প্রত্যেক সামর্থ্যবান মানুষের জন্য বায়তুল্লাহর হজ করা ফরজ।’ (সুরা আলে ইমরান: ৯৭) আয়াতের ব্যাখ্যায় তাফসিরকারগণ বলেন, সামর্থ্য থাকার অর্থ হলো, আর্থিকভাবে এত সম্পদের মালিক হওয়া, যা দিয়ে হজের খরচ এবং ওই সময়ে পরিবারের খরচ বহনে সামর্থ্যবান হবে।
আর্থিক সামর্থ্য সম্পর্কে ফকিহগণ বলেন, নিজের দেশ বা ভূমি থেকে মক্কায় গিয়ে আবার ফিরে আসা পর্যন্ত সামর্থ্য থাকলে হজ ফরজ হয়। কেউ যদি সম্পদ অথবা স্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে হজে যান; আবার হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবন নির্বাহ করতে পারেন, তাহলে তাঁর ওপর হজ ফরজ হয়। (ইমদাদুল আহকাম: ২ / ১৫২; আহসানুল ফাতাওয়া: ৪ / ৫১৬)
উল্লেখ্য, সামর্থ্যের সঙ্গে শারীরিক সুস্থতাও জরুরি। তবে কারও সুস্থতার সময়ে হজের আর্থিক সামর্থ্য থাকলে ওই সময় হজ করুক বা না করুক—হজ ফরজ হয়ে যায়। অসুস্থতার কারণে তা আদায় করতে না পারলে পরে বদলি হজ করতে হয়।

ইসলামের বিভিন্ন হুকুম-আহকাম পালনের ক্ষেত্রে আমরা প্রায়ই ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ও মুস্তাহাব পরিভাষাগুলোর মুখোমুখি হই। সাধারণ দৃষ্টিতে ফরজ ও ওয়াজিব উভয়টি পালন করা অবশ্য-করণীয় মনে হলেও, ফিকহি দৃষ্টিকোণ থেকে এদের দলিল ও আমলি মর্যাদায় সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়েছে।
২৫ মিনিট আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের সাম্প্রতিক নির্দেশনা অনুসারে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) তত্ত্বাবধানে দিনব্যাপী এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের আঞ্চলিক শিক্ষা বোর্ড ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর’-এর...
১৬ ঘণ্টা আগে
বইটিতে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে। ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তপ্ত সামরিক পরিস্থিতির কারণে সফর বিলম্বিত হওয়ার অভিজ্ঞতা এতে বর্ণিত হয়েছে। এ ছাড়া সফরের পথে কাতারে ১২ ঘণ্টার অবস্থানকালীন পর্যবেক্ষণ থেকে মধ্যপ্রাচ্যের অর্থনীতি, ২০২৫ সালের...
১৬ ঘণ্টা আগে