সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের তারতম্যের কারণে দেশ ও অঞ্চলভেদে সাহরি ও ইফতারের সময়ে পার্থক্য লক্ষ্য করা যায়। কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ ১৭ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হয়। আবার কোথাও রোজার সময় ১২ ঘণ্টা।
উত্তর গোলার্ধের দেশগুলোতে সূর্যোদয় দেরিতে হওয়ায় দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হয় মুসলিমদের। অন্যদিকে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত অঞ্চলে রোজার সময় অপেক্ষাকৃত কম হয়।
ইসলামিক ফাইন্ডারের বরাতে আল জাজিরার প্রতিবেদনে দীর্ঘ সময় রোজা রাখতে হচ্ছে এমন শহরের তালিকা দেওয়া হয়েছে। এতে বলা হয়, এবার ১৭ ঘণ্টা রোজা রাখতে হবে গ্রিনল্যান্ডের নুক, আইসল্যান্ডের রিকজাভিক, ফিনল্যান্ডের হেলসিংকি, সুইডেনের স্টকহোম ও স্কটল্যান্ডের গ্লাসগোতে।
১৬ ঘণ্টা রোজা রাখতে হবে নেদারল্যান্ডসের আমস্টারডাম, পোল্যান্ডের ওয়ারশ, যুক্তরাজ্যের লন্ডন, কাজাখস্তানের আস্তানা ও বেলজিয়ামের ব্রাসেলসের মুসলিমদের।
এ ছাড়া ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে ফ্রান্সের প্যারিস, সুইজারল্যান্ডের জুরিখ, রোমানিয়ার বুখারেস্ট, কানাডার অটোয়া, বুলগেরিয়ার সোফিয়া, ইতালির রোম, স্পেনের মাদ্রিদে ও বসনিয়া হার্জেগোভিনার সারায়েভোতে।
আর ১৪ ঘণ্টা রোজা থাকতে হবে পর্তুগালের লিসবন, গ্রিসের এথেন্স, চীনের বেইজিং, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, উত্তর কোরিয়ার পিয়ংইয়ং, তুরস্কের আঙ্কারা, মরক্কোর রাবাত, জাপানের টোকিও, পাকিস্তানের ইসলামাবাদ, আফগানিস্তানের কাবুল, ইরানের তেহরান, ইরাকের বাগদাদ, লেবাননের বৈরুত, সিরিয়ার দামেস্ক, মিসরের কায়রো, জেরুজালেম, কুয়েতের কুয়েত সিটি, ফিলিস্তিনের গাজা, ভারতের নয়াদিল্লি, হংকং, বাংলাদেশের ঢাকা, ওমানের মাসকাট, সৌদি আরবের রিয়াদ, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ইয়েমেনের এডেন শহরের বাসিন্দাদের।
১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে ইথিওপিয়ার আদ্দিস আবাবা, সেনেগালের ডাকার, নাইজেরিয়ার আবুজা, শ্রীলঙ্কার কলম্বো, থাইল্যান্ডের ব্যাংকক, সুদানের খার্তুম, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর, কেনিয়ার নাইরোবি, অ্যাঙ্গোলার লুয়ান্ডা, ইন্দোনেশিয়ার জাকার্তা, ব্রাজিলের ব্রাসিলিয়া, জিম্বাবুয়ের হারারে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
সবচেয়ে কম সময় অর্থাৎ ১২ ঘণ্টা রোজা রাখতে হবে আর্জেন্টিনার বুয়েনস এইরেস, প্যারাগুয়ের সিউদাদ দেল এস্তে, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, উরুগুয়ের মন্টেভিডিও, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, চিলির পুয়ের্তো মন্ট, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে।

আহার গ্রহণ মানবজীবনের অন্যতম একটি জরুরি বিষয়। ইসলামে খাবার গ্রহণের বহু সুন্নত ও শিষ্টাচার বর্ণিত হয়েছে, যার অন্যতম হলো দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া। হাদিস অনুযায়ী, মহানবী (সা.) খাবারের সময় দস্তরখান ব্যবহার করতেন। মূলত যে বস্তুর ওপর খাবার রেখে খাওয়া হয়, শরিয়তের পরিভাষায় তাকে দস্তরখান...
৮ ঘণ্টা আগে
নবুওয়াত পাওয়ার পর দীর্ঘ ১৩ বছর নিজ জন্মভূমি মক্কায় চরম প্রতিকূলতার মুখোমুখি হয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেন রাসুলুল্লাহ (সা.)। এই দীর্ঘ সময়ে তিনি তাওহিদ ও সাম্যের বিপ্লবাত্মক বাণী প্রথমে গোপনে এবং পরে প্রকাশ্যে প্রচার করেন।
১৪ ঘণ্টা আগে
জর্ডানের পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চলেছি। পথটি মৃত সাগরের পূর্ব তীরের প্রধান সড়ক। এর একদিকে মৃত সাগর আরেক দিকে রুক্ষ পাহাড়। রাজধানী আম্মানের ব্যস্ততা তখন অনেক পেছনে পড়ে গেছে। রাস্তার দুই পাশে ধূসর-বাদামি পাহাড়, রুক্ষ প্রান্তর আর দূরে ছড়িয়ে থাকা ছোট ছোট জনপদ।
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে