ইতিহাসে কিছু ঘটনা আছে, যা কেবল কোনো জাতির নয়, বরং সমগ্র মানবজাতির জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস। ইসলামের ইতিহাসে তেমনি এক অমর অধ্যায় কারবালার ঘটনা।
হিজরি ৬১ সালের ১০ মহররম, বর্তমান ইরাকের কারবালা প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেন নবী মুহাম্মদ (সা.) এর প্রিয় নাতি হজরত হুসাইন (রা.)। কারবালা কেবল একটি যুদ্ধ নয়—সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনন্য উদাহরণ।
যে কারণে শহিদ হোন হুসাইন (রা.)
খলিফা হজরত মুআবিয়া (রা.) এর মৃত্যুর পর তাঁর পুত্র ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করে। ইয়াজিদের শাসনব্যবস্থা ইসলামের মূলনীতি ও নৈতিকতার পরিপন্থী হয়ে ওঠে। তাই হজরত হুসাইন (রা.) তার বায়াত (অনুগত্য) প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘আমার মতো মানুষ অন্যায়ের বায়াত গ্রহণ করতে পারে না।’ (তারিখে তাবারি: ৪ / ৩০৪)
হজরত হুসাইন (রা.) মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন। পথে কারবালায় পৌঁছালে ইয়াজিদের বাহিনী তাঁকে অবরুদ্ধ করে। খাবার ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় অনাহারে থাকার পর ১০ মহররম তাঁর পরিবারসহ ৭২ জন শহীদ হন। এদের মধ্যে শিশু আলী আসগর এবং যুবক আলী আকবরও ছিলেন। হুসাইন (রা.)-এর শাহাদত মানব ইতিহাসে ন্যায় ও সত্যের জন্য আত্মোৎসর্গের অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
কারবালার গুরুত্ব
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা।’ (সহিহ্ বুখারি: ৩৭৪৩, সহিহ্ মুসলিম: ২৪১৭)
রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘হুসাইন আমার, আর আমি হুসাইনের। আল্লাহ ভালোবাসেন তাকে, যে হুসাইনকে ভালোবাসে।’ (জামে তিরমিজি: ৩৭৭৫)
নবিজি (সা.) ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘এই সন্তান (হুসাইন)-কে হত্যা করা হবে। যে তাকে সাহায্য করবে না, সে ধ্বংস হবে।’ (মুসনাদে আহমদ: ৬৪৫, মুস্তাদরাকে হাকেম: ৩ / ১৭৬)
কারবালার শিক্ষা
১. সত্যের পক্ষে দৃঢ় অবস্থান: কারবালা শেখায়—অন্যায়ের কাছে মাথা নত নয়। ন্যায়ের পথে জীবন উৎসর্গ করা ইমানদারের কাজ।
২. জুলুমের বিরুদ্ধে আপসহীনতা: হজরত হুসাইন (রা.) বাতিল শক্তির কাছে আপস করেননি। তিনি প্রমাণ করেছেন, সৎ চরিত্র ও সত্যের পক্ষে দাঁড়ানো মানবতার সর্বোচ্চ আদর্শ।
৩. আত্মত্যাগের মহত্ত্ব: কারবালা আত্মত্যাগের এমন এক নজির—যেখানে পরিবার, সন্তান ও নিজের জীবনও সত্যের জন্য কোরবানি দেওয়া হয়েছে।
৪. ইমান রক্ষার সংগ্রাম: আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত। তবে তোমরা তা উপলব্ধি করতে পারো না।’ (সুরা বাকারা: ১৫৪)
কারবালা আমাদের শিখিয়ে দেয়—কোনো অবস্থায় অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকা ইমানের দাবি। আজকের সমাজে, যখন অসত্য, জুলুম ও অনৈতিকতা বিস্তার লাভ করছে, তখন কারবালার এই শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। সত্যের পতাকা উঁচু রাখতে হজরত হুসাইন (রা.) এর আদর্শ আমাদের পথপ্রদর্শক হয়ে থাকুক।
লেখক: আনওয়ার হুসাইন, শিক্ষক, মা’হাদুল মাদীনাহ, যাত্রাবাড়ী, ঢাকা।
লেখক ও সম্পাদক, মাকতাবাতুত তাকওয়া, ঢাকা।

কওমি মাদ্রাসা নিয়ে অভিযোগ গ্রহণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, ফ্যাক্ট-চেক এবং তদারকি কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন এবং অভিযোগ গ্রহণের জন্য বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’।
৩ ঘণ্টা আগে
আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম একটি হলো, তিনি মুসলিম উম্মাহকে তাঁর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠের মহান আমল দান করেছেন। এ আমল রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ বর্ষণ করেন এবং ফেরেশতাগণ
১৩ ঘণ্টা আগে
মানুষ সৃষ্টির আগে মহান আল্লাহর সৃষ্টিজগতে ছিল ফেরেশতা ও জিন জাতি। সৃষ্টির সূচনালগ্ন থেকে ইবলিস থাকত ফেরেশতাদের সঙ্গে। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করত। তবে সে আদল-ইনসাফ ও আনুগত্যের পরীক্ষায় ব্যর্থ হয়ে অভিশপ্ত হয়।
২ দিন আগে
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইবাদত-বন্দেগির পাশাপাশি দৈনন্দিন পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্যের প্রতিও ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। মেসওয়াক তারই উজ্জ্বল দৃষ্টান্ত। এটি দাঁত পরিষ্কারের প্রাকৃতিক উপায়ের পাশাপাশি মহানবী (সা.)-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ।
২ দিন আগে