সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠতম ও সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন। এই দিনটি মুসলমানদের জন্য একটি সাপ্তাহিক ঈদের মতো, যা আত্মশুদ্ধি, ইবাদত এবং কল্যাণ অর্জনের বিশেষ সুযোগ এনে দেয়। এই বরকতময় দিনে কী কী করণীয় তা জানা এবং তা মেনে চলা একজন মুমিনের দায়িত্ব।
জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল—
১. গোসল ও পরিচ্ছন্নতা: জুমার দিনে গোসল করা, পরিচ্ছন্ন পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা এবং চুল-নখ পরিচর্যা করা—সবই এই দিনের আদর্শ প্রস্তুতির অংশ।
২. জুমার নামাজের প্রস্তুতি: জুমার নামাজ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এ জন্য সময়মতো মসজিদে যাওয়া, ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা, অহেতুক কথা না বলা—এসব বিষয়ে যত্নশীল হওয়া অত্যন্ত জরুরি।
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করে, সুন্দরভাবে প্রস্তুতি নেয়, মসজিদে প্রথম দিকে আসে এবং ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনে, তার আগের জুমা থেকে বর্তমান জুমা পর্যন্ত (সগিরা) গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (সহিহ্ বুখারি ও সহিহ্ মুসলিম)
৩. সুরা কাহাফ পাঠ: হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করে, তার দুই জুমার মাঝখানে এক নুর উদিত হয়।’ (মুসতাদরাকে হাকেম)
৪. বেশি বেশি দোয়া ও দরুদ: জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যখন বান্দা যেকোনো দোয়া করলে তা কবুল হয়। (সহিহ্ মুসলিম)। তাই এই দিন দোয়া এবং রাসুল (সা.)-এর প্রতি দরুদ পাঠে অতিবাহিত করা উচিত।
৫. নফল নামাজ ও কোরআন তিলাওয়াত: জুমার দিন অন্যান্য দিনের চেয়ে বেশি সময় নিয়ে কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায় এবং আত্মশুদ্ধি চর্চা করা উত্তম।
জুমার দিন শুধু একটি ছুটির দিন নয়—বরং এটা আত্মার পাথেয় সংগ্রহের দিন, গুনাহ মোচনের দিন, ইবাদতে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। আমরা যদি এই দিনের ফজিলত বুঝে তা যথাযথভাবে পালন করি, তাহলে তা আমাদের ইহকাল ও পরকালের সফলতার পথে সহায়ক হবে।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগেফ্রান্স আজ ইউরোপের অন্যতম বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর আবাসভূমি। খ্রিষ্টধর্মের পরে ইসলাম এখন দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম। কিন্তু এই বিশাল মুসলিম উপস্থিতি একদিনে গড়ে ওঠেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ইসলাম ফ্রান্সের মাটিতে শিকড় গেড়েছে।
১৯ ঘণ্টা আগে
মানবজীবনে সময় গণনার গুরুত্ব অপরিসীম। যুগে যুগে মানুষ দিন, মাস ও বছরের হিসাব রাখার জন্য বিভিন্ন পঞ্জিকার প্রবর্তন করেছে। ইসলামের ইতিহাসে হিজরি সন ও আরবি মাসগুলোর রয়েছে বিশেষ তাৎপর্য। রোজা, হজ, ঈদ কিংবা আশুরার দিন—সবকিছুই আবর্তিত হয় এই চান্দ্রবর্ষকে কেন্দ্র করে। তাই মুসলমানদের জন্য এই তারিখের হিসাব...
১ দিন আগে
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজ হলো মুমিনের জীবনের প্রধান স্তম্ভ। প্রতিটি নামাজের সুনির্দিষ্ট সময় মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.) দ্বারা নির্ধারিত। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।’
১ দিন আগে