যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে নিজের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন ইউটিউব তারকা আন্দ্রে বিডল। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। দুর্ঘটনার সময় তিনি তাঁর বিএমডব্লিউ সেডান গাড়িটি চালাচ্ছিলেন।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, গত বুধবার (৬ নভেম্বর) রাত ১টার পর কুইন্সের নাসাউ এক্সপ্রেসওয়েতে বিডলের গাড়িটি দুর্ঘটনায় পড়লে কর্মকর্তা সেখানে ছুটে যান।
ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বিডল তাঁর ২০২৩ মডেলের বিএমডব্লিউ সেডান গাড়িটির নিয়ন্ত্রণ হারানোর আগে ওই হাইওয়ের বাম লেন দিয়ে উচ্চ গতিতে পূর্বদিকে যাচ্ছিলেন। পরে তিনি হঠাৎ ডান লেনে গিয়ে একটি ধাতব খুঁটিতে আঘাত করেন।
এ অবস্থায় জরুরি স্বাস্থ্য সেবার (ইএমএস) একটি দল বিডলকে জ্যামাইকা হাসপাতালের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। নিউইয়র্কের পুলিশ বিভাগ এই দুর্ঘটনা নিয়ে এখনো তদন্ত করছে।
দ্য পিপল জানিয়েছে, ইন্টারনেট ব্যক্তিত্ব বিডলের পর্দার নাম ছিল ওয়ানস্টকএফ ৩০ (1 Stockf 30)। ইউটিউবে তাঁর অর্ধ লক্ষাধিক সাবক্রাইবার ছিল। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা আড়াই লাখের বেশি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিডল নিজের গাড়ির সঙ্গে পোজ দিয়ে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পোস্ট করা কিছু ভিডিওতে দেখা গেছে, হাইওয়েতে তিনি গাড়ি চালাচ্ছেন। গাড়িটি কত দ্রুত যাচ্ছে তা দেখানোর চেষ্টা করছিলেন তিনি। ভিডিওতে দেখা যায়—তাঁর গাড়িটি মাত্র ৩ সেকেন্ডে ৬০ থেকে ১৩০ মাইল গতিবেগে পৌঁছাতে পারে। আবার ৩ সেকেন্ডে ওই গাড়িটি ১০০ থেকে ১৫০ মাইল গতিবেগেও ছুটতে পারে।
মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর বিডলের পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে খুব ‘আবেগী’ এবং ‘রোমাঞ্চ দ্বারা চালিত’ বলে বর্ণনা করেছে। ওই পোস্টে বিডলের ভক্তদের অনেকেই শোক প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘আপনি আমার আইডল ভাই। আপনাকে ছাড়া রেসিংয়ে আমি নিজেকে খুঁজে পাব না।’

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান তেহরানকে সতর্ক করে বলেছেন, ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করার পর দেশটি যেন আর কোনো উসকানিমূলক পদক্ষেপ না নেয়। বাংলাদেশ সময় সোমবার (৯ মার্চ) রাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির বরাতে এই খবর জানিয়েছে সিএনএন
৮ ঘণ্টা আগে
অর্থনৈতিক চাপ এমন পর্যায়ে পৌঁছাতে হবে, যাতে অন্য দেশগুলো এই সংঘাত থামাতে বাধ্য হয়। তিনি পরামর্শ দেন, উপসাগরীয় আরব দেশ এবং অন্যান্য রাষ্ট্রের উচিত যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা এই আগ্রাসন বন্ধ করে।
৯ ঘণ্টা আগে
ওয়াং ই জানান, মধ্যপ্রাচ্যবিষয়ক চীনের বিশেষ দূত ইতিমধ্যে মধ্যস্থতার উদ্দেশ্যে ওই অঞ্চলের পথে রওনা হয়েছেন। তিনি কুয়েতসহ অন্যান্য দেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে তেল ও গ্যাস পরিবহন স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
৯ ঘণ্টা আগে