
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে শীতল রেশিয়েন (৫৭) নামে গুগলের ভারতীয় বংশোদ্ভূত এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গুলি করে হত্যা করেছেন তাঁর স্বামী। গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে জর্জিয়ার কোব কাউন্টিতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় গুলিতে তাঁদের ছেলে জেসন রেশিয়েনও (২৩) গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার (১১ জুলাই) স্থানীয় পুলিশ প্রশাসন ও মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঘটনাস্থল থেকেই নিহতের স্বামী কার্ক রেশিয়েনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
কোব কাউন্টি পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ওই দম্পতির বাড়ি থেকে গুলির শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বাইরে শীতল ও কার্কের ছেলে জেসন রেশিয়েনকে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে চিকিৎসকেরা তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। এরপর পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করে শীতল রেশিয়েনের গুলিবিদ্ধ নিথর দেহ উদ্ধার করেন এবং ঘটনাস্থলেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্তের স্বার্থে পুলিশ ওই এলাকার চারপাশের সড়কগুলো বেশ কয়েক ঘণ্টার জন্য অবরুদ্ধ করে রেখেছিল। ঘটনার পরপরই বাড়ি থেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত স্বামী কার্ক রেশিয়েনকে কোনো প্রকার বাধা ছাড়াই গ্রেপ্তার করা হয়।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটি একটি পারিবারিক কলহ ও অভ্যন্তরীণ বিরোধের জেরে সৃষ্ট হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। তবে স্বামী কার্ক ঠিক কী কারণে এমন পথ বেছে নিলেন—তার রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত জারি রয়েছে।
এদিকে অভিযুক্ত কার্ক রেশিয়েনের বিরুদ্ধে ইতিমধ্যে খুন, মারাত্মক শারীরিক আক্রমণ এবং বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাঁকে জর্জিয়ার কোব কাউন্টি অ্যাডাল্ট ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
নিহতের প্রতিবেশী পিটার লি স্থানীয় গণমাধ্যম আটলান্টা নিউজ ফার্স্টকে বলেন, ‘আমি প্রায়ই কার্ককে বাড়ির সামনের বাগানে কাজ করতে দেখতাম। সে মিশুক ও চমৎকার একজন মানুষ ছিলেন। কিন্তু তিনি যে এমন একটি কাণ্ড ঘটিয়ে বসবেন, তা আমরা কেউ কল্পনাও করতে পারছি না। এটি একটি চরম মানবিক বিপর্যয়।’
উল্লেখ্য, নিহত শীতল রেশিয়েন বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট গুগলের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। প্রযুক্তি খাতে তাঁর দুই দশকেরও বেশি সময়ের দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা ছিল। গুগলে যোগ দেওয়ার আগে তিনি আমেরিকার বিখ্যাত রিটেইল চেইন ‘হোম ডিপো’-র ই-কমার্সে কাজ করেন।
শীতলের জীবনবৃত্তান্ত অনুযায়ী, তিনি তাঁর শৈশব ও কৈশোরকাল ইংল্যান্ড, ভারত এবং ঘানায় অতিবাহিত করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ১৯৯৪ সালে জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

নেপালে তীর্থযাত্রায় গিয়ে ভয়াবহ আকস্মিক বন্যার কবল থেকে শেষ মুহূর্তের একটি সিদ্ধান্তে প্রাণে বেঁচে গেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এক দম্পতি। মিতা ও হেমন্ত পারিখ নামের ওই দম্পতি জর্জিয়ার সুয়ানির বাসিন্দা। আগস্টে তাঁরা কয়েকটি মার্কিন পরিবারের সঙ্গে নেপালে গিয়েছিলেন পবিত্র কৈলাস পর্বত দর্শনে।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দীর্ঘদিনের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা-বিরোধ নতুন করে সামনে এনেছেন। দক্ষিণ আটলান্টিকের এই দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনা নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। আর্জেন্টিনায় দ্বীপগুলো ‘মালভিনাস’ নামে পরিচিত।
৬ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র পরিবহনের জন্য হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান প্রণালিটির আশপাশে ‘শক্তিশালী প্রতিবেশী’ দেখতে চায়, তবে যারা ইরানের জনগণের ওপর ‘নিরাপত্তাহীনতা’ চাপিয়ে
৭ ঘণ্টা আগে
ইরান কূটনীতির দরজা খোলা রাখতে প্রস্তুত, তবে কোনো চাপের মুখে মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়।
৮ ঘণ্টা আগে