
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ১২তলা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৮৬ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
উদ্ধারকাজ নিয়ে মায়ামি-ডাড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা সংবাদ সম্মেলনে বলেন, ‘জীবন বাঁচানোর জন্য আমরা সবাই দুই সপ্তাহ ধরে দিনরাত প্রচণ্ডভাবে কাজ করেছি। পরিস্থিতি অনুযায়ী, কারও বেঁচে থাকার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। তবে অলৌকিক ঘটনা এখনো ঘটতে পারে।’
কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৭০ জন ধসে পড়ার সময় ভবনটির ভেতরে ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ জুন প্রথম প্রহরে মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ভবনটির ধসে পড়ার পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে এ পর্যন্ত জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য এখনো অভিযান চালানো হচ্ছে। ধসে পড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
৩ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
৫ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৬ ঘণ্টা আগে