
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠ নকল করে ও বার্তা পাঠিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এক প্রতারক। এই কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছেন তিনি।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ব্যক্তি মার্কো রুবিও সেজে তিনজন বিদেশি মন্ত্রী, যুক্তরাষ্ট্রের একজন গভর্নর ও কংগ্রেসের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করেছেন। শুধু তাই নয়, রুবিও যে ভাষায় বার্তা লেখেন, এআই ব্যবহার করে তিনি ঠিক তেমনভাবেই লিখেছেন।
এর পেছনে কোন ব্যক্তি ছিলেন—সেটি এখনো খুঁজে বের করা যায়নি। তবে ওই ব্যক্তি উচ্চপদস্থ লোকদের থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
প্রতারক ব্যক্তি সিগন্যাল অ্যাপের মাধ্যমে এ প্রতারণা করার চেষ্টা করেন। যা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ব্যাপকভাবে ব্যবহার করেন।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তথ্য হাতানোর প্রক্রিয়াটি শুরু হয় জুনের মাঝামাঝি সময়ে। তখন ওই প্রতারক রুবিওর নাম দিয়ে সিগন্যালে ‘[email protected]’ নামে একটি অ্যাকাউন্ট তৈরি করেন। এমন নাম দেখে ওই তিন মন্ত্রী, গভর্নর ও কংগ্রেসের সদস্য কোনো সন্দেহই করেননি।
এর আগে গত মে মাসে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলসের ফোন হ্যাক করে এক হ্যাকার মার্কিন সিনেটর, গভর্নর ও ব্যবসায়ী এক্সিকিউটিভদের ফোন ও বার্তা পাঠান। এর প্রভাবে পরে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্তে নেমেছিল।

ভারত আগামী পাঁচ বছরে ৫০০ বিলিয়ন (৫০ হাজার কোটি) মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্য কেনার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা প্রশমিত করতে এই পদক্ষেপকে...
৪ ঘণ্টা আগে
ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মংবওয়ালু শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা চিকিৎসাকেন্দ্রের একটি তাঁবুতে আগুন ধরিয়ে দিলে সেখানে থাকা ১৮ জন সন্দেহভাজন ইবোলা রোগী পালিয়ে গেছেন।
১৭ ঘণ্টা আগে
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান নীতিগতভাবে একমত হয়েছে। এই সমঝোতার আওতায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে বা ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
১৮ ঘণ্টা আগে
এবারের হজ উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সমবেত হতে শুরু করেছেন। এ অবস্থায় হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই সৌদি ‘ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি’ (এনসিএম) আবহাওয়ার বিশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।
২০ ঘণ্টা আগে