গত বছরের জুনে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে বিধ্বস্ত হয় টাইটান নামে পর্যটকবাহী একটি সাবমার্সিবল। এই ঘটনায় ওই ডুবোযানের দুই ক্রুসহ নিহত হন ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী ও অভিযাত্রী হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তাঁর ছেলে সুলেমান।
সারা বিশ্বকে নাড়া দেওয়া ওই দুর্ঘটনার পর এখন পর্যন্ত টাইটানিক দেখতে আর কোনো অভিযান পরিচালিত হয়নি। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে এবার টাইটানিক অভিমুখে নতুন অভিযানের পরিকল্পনা করেছেন বিলিয়নিয়ার ল্যারি কনর। দাবি করেছেন—গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতেই তিনি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যেতে চান।
বিলিয়নিয়ার ল্যারি কনর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। অভিযান পরিকল্পনার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, ‘আমি সারা বিশ্বের মানুষকে দেখাতে চাই, সমুদ্র অত্যন্ত শক্তিশালী হলেও এটি চমৎকার এবং আনন্দদায়ক হতে পারে। কাজটি সঠিকভাবে করলে এটি সত্যিই জীবনে এক ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে।’
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য বিলিয়নিয়ার ল্যারি বিশ্বের অন্যতম অভিজ্ঞ সাবমার্সিবল অপারেটর এবং ট্রাইটন সাবমেরিন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও সিইও প্যাট্রিক লাহের সঙ্গে জুটি বেঁধেছেন। ল্যারি বলেন, ‘প্যাট্রিক এক দশকেরও বেশি সময় ধরে এই অভিযান সম্পর্কে চিন্তাভাবনা এবং ডিজাইন করছেন। কিন্তু একসময় আমাদের কাছে উপকরণ এবং প্রযুক্তি ছিল না।’
প্রতিবেদনে বলা হয়েছে, ল্যারি এবং লাহে ট্রাইটন সাবমেরিন সংস্থাটির দুই কোটি ডলার মূল্যের একটি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যাবেন। এই সাবমার্সিবলটি পানির ৪ কিলোমিটার গভীরে পৌঁছাতে সক্ষম। টাইটানিকের ধ্বংসাবশেষ যেহেতু সমুদ্রের ৩.৮ কিলোমিটার গভীরে পড়ে আছে, সেহেতু বড় কোনো ঝামেলা না হলে তাঁরা সহজেই তাঁদের অভিযান সম্পন্ন করবেন।
অভিযানের বিষয়ে ট্রাইটনের সিইও লাহে জানান, গত বছর আটলান্টিক দেখতে গিয়ে পাঁচজন নিহত হওয়ার পরপরই ল্যারি তাঁকে ফোন করে নিজেদের অভিযানের তাগাদা দিয়েছিলেন। ল্যারিকে একজন চমৎকার মানুষ হিসেবেও আখ্যা দেন লাহে। তিনি বলেন, ‘ল্যারি আমাকে বলেছিলেন—আমাদের যা করতে হবে তা হলো এমন একটি সাব তৈরি করা যা টাইটানিকের সমান গভীরতায় বারবার এবং নিরাপদে ডুব দিতে পারে এবং বিশ্বকে দেখাতে পারে যে, আপনি এটি করতে পারেন।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
১৭ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদি বসতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইসরায়েলি দুই ভাই এলিয়াভ ও হারেল ‘কোকো’ লিবি। তাঁদের মালিকানাধীন লিবি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোর জন্য দ্রুত স্থাপনযোগ্য ভবন তৈরি করছে।
১১ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পদক্ষেপের জেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চারটি ‘পাল্টা পদক্ষেপ’ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর জানিয়েছেন, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে
পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের ‘জাতিগত নিধন’ চলছে এবং এতে ইসরায়েল সরকারের নীরব সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। একই সঙ্গে পশ্চিমতীরের ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে