
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন যে শিগগিরই গ্রিনল্যান্ডের ওপর তাঁদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। গতকাল শনিবার লাস ভেগাস থেকে ফ্লোরিডা যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে গত বছর ডিসেম্বরের শেষের দিকে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা পোষণ করেন ট্রাম্প।
এর মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। সম্প্রতি পুনরায় ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি। ওখানকার প্রায় ৫৭ হাজার বাসিন্দাও আমাদের সঙ্গে থাকতে চায়।’
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডেরিকসেন গত সপ্তাহে একটি টেলিফোন আলোচনায় স্পষ্ট জানিয়েছেন, ‘গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নয়।’
২০১৯ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথমবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তিনি দাবি করেন, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকা ‘অত্যন্ত জরুরি’।
ট্রাম্প বলেন, ‘আমি জানি না, ডেনমার্ক কী চায়। তবে বিশ্বের সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড বিক্রির অনুমোদন না দেওয়া খুবই অপ্রীতিকর হবে।’
তিনি আরও বলেন, ‘তারা যদি স্বাধীনতার কথা বলে তবে আমি বলব, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা সেই স্বাধীনতা প্রদান করতে পারে।’
এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে পরিষ্কারভাবে বলেছেন, ‘গ্রিনল্যান্ডের জমি শুধু গ্রিনল্যান্ডের বিষয়।’ তবে তিনি প্রতিরক্ষা ও প্রাকৃতিক সম্পদ খননের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন এ মাসের শুরুতে বলেন, ‘গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডারদের।’ তিনি জোর দিয়ে বলেন, ‘এর ভবিষ্যৎ শুধু স্থানীয় জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।’
গ্রিনল্যান্ড ট্রাম্পের কাছে গুরুত্বপূর্ণ, কারণ উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত পথ গ্রিনল্যান্ড। এ ছাড়া গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে বিরল খনিজ পদার্থ, ইউরেনিয়াম এবং লোহা আকরিক খননের দিকেও যুক্তরাষ্ট্রের নজর পড়েছে।
গ্রিনল্যান্ড এখনো ডেনমার্কের রাজ্যের অংশ হলেও স্বায়ত্তশাসিত। তবে গ্রিনল্যান্ডের স্বাধীনতা নিয়ে মতৈক্য রয়েছে। এর থেকে ধারণা করা যায়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলতে পারে গ্রিনল্যান্ড।
তবে ট্রাম্পের দাবির বিপরীতে, গ্রিনল্যান্ডের অনেক বাসিন্দা তাঁকে প্রত্যাখ্যান করেছেন। কাপিসিলিট এলাকার একজন জেলে বিবিসিকে বলেন, ‘ট্রাম্প এখানে আসতে পারেন, কিন্তু গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডারদের।’
স্থানীয় গির্জার একজন পাদরি কালেয়ারাক রিংস্টেড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন এবং বলেন, ‘গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নয়।’
জানুয়ারির শুরুর দিকে মার-এ-লাগোতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, পানামা খাল ও গ্রিনল্যান্ডের দখল নিতে সামরিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হবে না—বিশ্বকে তিনি এমন আশ্বাস দেবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি এ নিয়ে নিশ্চয়তা দিতে পারি না। তবে এটুকু বলতে পারি, এগুলো (পানামা খাল ও গ্রিনল্যান্ড) আমাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য দরকার।’

ইরান হরমুজ প্রণালিতে নির্ধারিত একটি রুটের মাধ্যমে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা প্রণয়ন করেছে। এই ব্যবস্থার আওতায় দেওয়া ‘বিশেষায়িত সেবা’র জন্য জাহাজগুলোর কাছ থেকে ফি নেওয়া হবে। গতকাল শনিবার দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতা এই তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদ জেলায় ভিন্ন গোত্রের দুই নর–নারীর ‘স্বেচ্ছা বিয়ে’ কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় অন্তত ১০০ টির বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয় গোত্রের কয়েক শ লোক এই সংঘাতে অংশ নেয়।
২ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন অব্যাহত রাখলে ইসলামাবাদকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।’
৪ ঘণ্টা আগে
ভারতের রাজস্থানে বছরের পর বছর ধরে দলবদ্ধ ধর্ষণ ও ব্ল্যাকমেলের শিকার হয়ে এক নারী আত্মহত্যা করেন গত মার্চে। সেই নারীর বোনের সঙ্গেও একই ধরনের নির্মম ঘটনা ঘটছিল। কিন্তু প্রায় দুই মাস পর ন্যায়বিচার না পেয়ে এবং একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় ছোট বোনও আত্মহত্যা করেন।
৪ ঘণ্টা আগে