বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ–সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। সোমবার (১৩ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দেন মেলিন্ডা। তিনি বলেছেন, ফাউন্ডেশনে তাঁর কাজের শেষ দিন হবে ৭ জুন।
বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ২০ বছরেরও বেশি আগে সাবেক স্বামী মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে এই সংস্থা প্রতিষ্ঠা করেন মেলিন্ডা।
ইনস্টাগ্রাম পোস্টে মেলিন্ডা লিখেছেন, ‘আমার জন হিতৈষীমূলক কর্মকাণ্ডের পরবর্তী অধ্যায়ে এগিয়ে যাওয়ার জন্য এটিই উপযুক্ত সময়।’ সিইও মার্ক সুজমান এবং নির্বাহীদের নেতৃত্বে সংস্থার গুরুত্বপূর্ণ কাজ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছেন তিনি।
দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে ২০২১ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন বিল এবং মেলিন্ডা গেটস। তবে জনহিতকর কাজ একসঙ্গে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তাঁরা। কিন্তু সেই সময় তাঁরা বলেছিলেন, দাতব্য সংস্থাটি তাঁরা দুজনে যৌথভাবে পরিচালন করবেন কিনা সে সিদ্ধান্তের জন্য ২০২৩ সাল পর্যন্ত পরীক্ষা করে দেখবেন।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে। ফাউন্ডেশনটি বিশ্বব্যাপী জনস্বাস্থ্য খাতে সবচেয়ে প্রভাবশালী সংস্থাগুলোর মধ্যে একটি। দারিদ্র্য এবং রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আনতে গত দুই দশকে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে এই সংস্থা। দারিদ্র্য ও ক্ষুধা নিবারণের জন্য কৃষি প্রযুক্তির রূপান্তর এবং এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়ার মতো রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যাপক স্বাস্থ্যসেবা প্রচেষ্টা এবং প্রকল্প তহবিল সরবরাহ করেছে গেটস ফাউন্ডেশন।
মেলিন্ডা বলেছেন, তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদ চুক্তি অনুসারে, তিনি অতিরিক্ত ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার পাবেন। এই অর্থ তিনি ‘নারী এবং চাহিদা সম্পন্ন পরিবারের জন্য’ কাজ চালিয়ে যেতে ব্যবহার করবেন।
তবে এ ব্যাপারে ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এদিকে বিল গেটস এক্স হ্যান্ডলে এক পোস্টে বলেছেন, ‘মেলিন্ডার চলে যাওয়া দেখে আমি দুঃখিত। কিন্তু আমি নিশ্চিত যে সে তার ভবিষ্যতের জনহিতকর কাজে বিশাল প্রভাব ফেলবে।’

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে কুড়াল নিয়ে হামলার অভিযোগে আলোচনায় আসা সহকারী পাইলটের পরিচয় প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর নাম হামাম আল-হামামি। তিনি ওমানের নাগরিক। তবে তাঁর পরিচয় বা কথিত উগ্রপন্থী মতাদর্শের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে ককপিটে থাকা পাইলটকে একটি ক্র্যাশ কুড়াল দিয়ে
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শনিবার সকালে নর্দার্ন ব্রিজে হামলায় সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৪ ঘণ্টা আগে
শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
৫ ঘণ্টা আগে