
জাতিসংঘের ৮০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিউইয়র্কে জড়ো হয়েছেন। সেখানে গিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও। আর সেখানেই তাঁর সঙ্গে ঘটেছে এক বিব্রতকর, তবে মজাদার ঘটনা। জাতিসংঘ কার্যালয় থেকে বেরিয়ে মাখোঁ ফরাসি কনস্যুলেটের দিকে যেতে রাস্তা পার হওয়ার জন্য পা বাড়িয়েছিলেন। কিন্তু তৎক্ষণাৎ তাঁকে সদলবলে আটকে দেয় পুলিশ। কিন্তু কেন? কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাবেন সেই রাস্তা দিয়ে। তাই পুরো রাস্তা বন্ধ। কেউই পার হতে পারবেন না। এমনকি ফরাসি প্রেসিডেন্টও না।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ ২৪-এর খবরে বলা হয়েছে, পুলিশের সঙ্গে হাসিমুখে কথা বলা শেষ করে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ সোমবার ফোন করেন ট্রাম্পকে। তবে ফোনকলের পরও রাস্তা খোলেনি। যদিও মাখোঁ ট্রাম্পকে রাস্তা খোলার বিষয়টি নিয়ে কোনো অনুরোধও করেননি। তবে ফরাসি প্রেসিডেন্টের এক কর্মকর্তা জানান, দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ কথা হয়েছে এবং তাঁরা কয়েকটি আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় করেছেন।
ফোনালাপের শুরুটা ছিল অস্বাভাবিক। মাখোঁ পুলিশের সঙ্গে কথা বলা শেষে তাঁর ফোন বের করে কল করেন ট্রাম্পকে। বলেন, ‘হ্যালো, কেমন আছেন? আন্দাজ করুন তো কী ঘটছে!’ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সাধারণত এমনভাবে কথোপকথন শুরু হয় না।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। জাতিসংঘ সদর দপ্তর থেকে দ্রুত আরেকটি বৈঠকে যাচ্ছিলেন তিনি। তখনই পুলিশ তাঁকে থামিয়ে দেয়। জানানো হয়, রাস্তাটি বন্ধ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনভয়ের জন্য।
এমন অবস্থায় মাখোঁ হাত বাড়ান ফোনের দিকে। ফরাসি গণমাধ্যম বিএফএমটিভি ও অনলাইন প্ল্যাটফর্ম ব্রুট প্রচারিত ফুটেজে দেখা যায়, সাবলীল ইংরেজিতে ট্রাম্পকে মাখোঁ বলছেন, ‘আমি রাস্তার মধ্যে অপেক্ষা করছি, কারণ আপনার জন্য সবকিছু আটকে দেওয়া হয়েছে।’
ফোনকলের পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত হেঁটেই ফরাসি কনস্যুলেটে আয়োজিত বৈঠক পৌঁছান মাখোঁ। সেদিন রাতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তাঁর নৈশভোজেরও কথা ছিল। তবে হাঁটার সুযোগেই তিনি ফোনে ট্রাম্পের সঙ্গে আলাপ চালিয়ে যান। মাখোঁ জানান, তিনি কাতারের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা করতে চান।
ফরাসি প্রেসিডেন্টের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রেসিডেন্ট হাঁটতে হাঁটতেই ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন। তাঁদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়। এতে কয়েকটি আন্তর্জাতিক বিষয়ে আপডেট বিনিময় সম্ভব হয়েছে।’
এদিকে, জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কারণে মাখোঁকে কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। তবু দুই নেতার ব্যক্তিগত সম্পর্ককে উষ্ণই বলা হয়। তাঁদের মধ্যে হয়েছে দীর্ঘ ও উষ্ণ করমর্দন। এমনকি নটর ডেম ক্যাথেড্রালের পুনরায় উদ্বোধনে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন মাখোঁ, যদিও তখনো তিনি দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার আগেই ছিলেন।

মোনাকোর একটি আবাসিক ভবনে পার্সেল বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ইউক্রেনের ৩৯ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজোভস্কাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক তল্লাশি শুরু হয়েছে। মোনাকোর ডেপুটি প্রসিকিউটর জানিয়েছেন, হামলার সময় তিনি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে তদন্তে ধারণা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
১২ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
১৩ ঘণ্টা আগে