
নির্বাচনের প্রচারণা সভায় গুলিতে আহত হওয়া সত্ত্বেও দলের জাতীয় সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ট্রাম্পের প্রচারণা শিবির। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
এদিকে আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে আগামী ১৫-১৮ জুলাই অনুষ্ঠিত হবে রিপাবলিকান জাতীয় সম্মেলন। ধারণা করা হচ্ছে, এ সময় ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে ৫ নভেম্বরের নির্বাচনের জন্য দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।
এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির ও রিপাবলিকান পার্টি জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ভালো আছেন। তিনি আগামী সপ্তাহের সম্মেলনে যোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমার ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে। অনেক রক্তপাত হয়েছে, তাই আমি বুঝতে পেরেছিলাম কী ঘটছে।’
এ সময় তিনি সমাবেশে নিহত ও আহতদের কথা উল্লেখ করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এক বিবৃতিতে মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সমাবেশ চলাকালে ট্রাম্পকে লক্ষ্য করে পাশের ছাদ থেকে গুলি চালান হামলাকারী। ধারণা করা হচ্ছে, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।
বাইডেন ছাড়াও বিশ্বনেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তর প্রেক্ষাপটে ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো সামরিক জোট গঠিত হয়। এই জোটের উদ্দেশ্য ছিল সদস্যরাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষা। স্নায়ুযুদ্ধের পুরোটা সময় ন্যাটো জোট কাজ করেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণবাদ ও প্রভাব মোকাবিলায়।
১৬ মিনিট আগে
চলমান সংঘাত নিরসনে ইরানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি করতে আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।
২ ঘণ্টা আগে
জাপানে বিবাহবিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব নিয়ে একটি ঐতিহাসিক পরিবর্তন কার্যকর হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) থেকে দেশটির সংশোধিত সিভিল কোড অনুযায়ী, এখন থেকে বিচ্ছিন্ন দম্পতিরা সন্তানের যৌথ অভিভাবকত্ব (জয়েন্ট কাস্টডি) ভাগ করে নিতে পারবেন।
২ ঘণ্টা আগে