৩০০ বছরেরও বেশি সময় আগে ডুবে যাওয়া বিখ্যাত স্প্যাশিন জাহাজ সান হোসের ধ্বংসাবশেষের কাছে সম্প্রতি দুটি জাহাজের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জাহাজ দুটিতে সান হোসের মতোই সোনা রয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইকের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্পেনের বিখ্যাত সান হোসে জাহাজটিকে কলম্বিয়ার উপকূলে ১৭০৮ সালে ব্রিটিশরা ডুবিয়ে দিয়েছিল। কয়েক শ বছর পর ২০১৫ সালে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। জাহাজটিতে প্রায় ১৭ বিলিয়ন ডলার সমমূল্যের সোনা ছিল।
নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, একটি দূর নিয়ন্ত্রিত যান সমুদ্রের তলদেশে পাঠানো হয়েছিল। যানটি প্রায় ৩ হাজার ১০০ ফুট গভীরে গিয়ে ভিডিও ধারণ করে ফিরে আসে। ওই ভিডিওতেই জাহাজ দুটির সন্ধান মেলে।
এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সন্ধান পাওয়া জাহাজ দুটি অন্তত ২০০ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের তলদেশে স্বর্ণমুদ্রা, মৃৎপাত্র ও চীনা মাটির কাপ ছড়িয়ে-ছিটিয়ে আছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুক বলেছেন, ‘নৌবাহিনী ও সরকারের প্রত্নতাত্ত্বিকেরা জাহাজ দুটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন।’

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি গবেষণারত দুই কৃতি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের নৃশংস মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ট্যাম্পা শহর এবং উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি। ভিনদেশের মাটিতে পরিবার ও স্বজনদের ছেড়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসা...
১৯ মিনিট আগেআল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গত ২৮ ফেব্রুয়ারি থেকে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরান যে সামরিক হুমকি তৈরি করেছে, তার জবাবে জিসিসি দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা।
১ ঘণ্টা আগে
হোয়াইট হাউস সিদ্ধান্ত নিয়েছে—আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে এই পাসপোর্ট চালু করা হবে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, নতুন নকশার এই পাসপোর্ট ‘যেকোনো মার্কিন নাগরিক’ পেতে পারবেন, যদি তাঁরা পাসপোর্টের জন্য আবেদন করেন এবং যখন
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সংঘাত থেকে বেরিয়ে যেতে একতরফা বিজয় ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনে এমন একটি পরিকল্পনা ভেসে বেড়াচ্ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিশ্লেষণ করে দেখছে যে ট্রাম্প একতরফা বিজয় ঘোষণা করলে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।
৩ ঘণ্টা আগে