
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার ঘোষণা করেছেন, দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন (দেড় হাজার কোটি) ডলারের মানহানি ও অপপ্রচারের মামলা করবেন তিনি। তাঁর অভিযোগ, মার্কিন সংবাদমাধ্যমটি ডেমোক্র্যাট পার্টির ‘ভার্চুয়াল মুখপাত্র’ হিসেবে কাজ করছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে দ্য নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। তাতে বলা হয়, ২০০৩ সালে বিতর্কিত অর্থ লগ্নিকারী জেফরি এপস্টেইনের ৫০তম জন্মদিনে তাঁকে যৌন ইঙ্গিতপূর্ণ একটি নোট ও ছবি দেওয়া হয়েছিল এবং তাতে ট্রাম্পের স্বাক্ষর ছিল বলে মনে করা হয়।
ওই প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন। ট্রাম্প ও তাঁর সহযোগীরা নোটটির সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন।
নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, দ্য নিউইয়র্ক টাইমস তাঁর, তাঁর পরিবার ও তাঁর ব্যবসা সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়েছে; যদিও তিনি অভিযোগগুলোর বিস্তারিত জানাননি।
পোস্টে ট্রাম্প বলেন, ‘দ্য নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে আমাকে নিয়ে মিথ্যা, অপপ্রচার ও মানহানি চালিয়ে আসছে। এখন এসব বন্ধ হবে!’
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টটিতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে দ্য নিউইয়র্ক টাইমসের সমর্থন দেওয়ার বিষয়টির দিকেও ইঙ্গিত করেন ট্রাম্প।
মামলাটি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নামী সংবাদমাধ্যমের বিরুদ্ধে করা একাধিক উচ্চপর্যায়ের আইনি লড়াইয়ের সর্বশেষ দৃষ্টান্ত।
ট্রাম্প এই পদক্ষেপকে ‘সাংবাদিকতায় সততা ফিরিয়ে আনার’ বৃহত্তর প্রচেষ্টা হিসেবে দেখছেন।
ট্রাম্প গতকাল জানিয়েছেন, দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলাটি ফ্লোরিডায় করা হবে।
এ সম্পর্কে আর কিছু জানাননি তিনি।

মলদোভায় বিধ্বস্ত হওয়া ‘গেরান’ নামে রাশিয়ার একটি জেটচালিত ড্রোনের ধ্বংসাবশেষ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে পশ্চিমা গোয়েন্দা ও সামরিক বিশ্লেষকদের মধ্যে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত দ্রুতগতির এই কামিকাজে ড্রোনের প্রযুক্তিগত রহস্য উদ্ঘাটন করে তা প্রতিরোধের কার্যকর উপায় খুঁজছেন তারা।
২ ঘণ্টা আগে
ভারতের তথ্যপ্রযুক্তি (আইটি) রাজধানী হিসেবে পরিচিত শহর বেঙ্গালুরুতে সাম্প্রতিক বছরগুলোতে বাড়িভাড়া অস্বাভাবিক হারে বেড়েছে। দেশের অন্য প্রধান মেট্রোপলিটন শহরগুলোকে পেছনে ফেলে এই শহরের বাড়িভাড়ার দাম যেভাবে বাড়ছে, তাতে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন সেখানকার কর্মজীবী বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের (ফ্র্যাটারনিটি) আবাসনে এক শিক্ষার্থীকে মাদক প্রয়োগ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল কটলিকফ বলেছেন, এই ধরনের ঘটনা মোকাবিলায়
৩ ঘণ্টা আগে
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি হঠাৎ ভয়াবহভাবে নিচে নেমে আসার পর সেটিকে নিয়ন্ত্রণে আনতে ককপিটে ছুটে গিয়েছিলেন ইউনিফর্ম পরা দুই ক্রু সদস্য। ঘটনার তিন দিন পর গতকাল শনিবার পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।
৪ ঘণ্টা আগে