
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি নিচ্ছেন। আজ শনিবার স্থানীয় সময় সকালে বাইডেনের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এক বিবৃতিতে জানান, ‘প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি ও হরমোন চিকিৎসা নিচ্ছেন।’ এ তথ্য প্রথম প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
বাইডেনের মুখপাত্র এনবিসিকে আরও জানান, চিকিৎসার এই ধাপ পাঁচ সপ্তাহজুড়ে চলবে। এর আগে বাইডেন মুখে খাওয়ার হরমোন ওষুধ গ্রহণ করছিলেন।
গত মে মাসে বাইডেনের প্রোস্টেট ক্যানসার (স্টেজ-৫) শনাক্ত হয়। সে সময় তাঁর দপ্তর থেকে জানানো হয়েছিল, জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়ে ছড়িয়ে পড়েছে।
২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়েন বাইডেন। এরপর জানুয়ারির ২০ তারিখ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
রোগ শনাক্তের পর মে মাসের শেষের দিকে বাইডেন প্রকাশ্যে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, নিজের চিকিৎসা নিয়ে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘আমি আশাবাদী, আমি এটা জয় করতে পারব।’ গত সেপ্টেম্বরে বাইডেনের ত্বকে ক্যানসারজনিত কোষ অপসারণে ‘মোহস সার্জারি’ নামে একটি চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল।
৮২ বছর বয়সী জো বাইডেন বর্তমানে ডেলাওয়ার অঙ্গরাজ্যে নিজের বাড়িতে অবস্থান করছেন। আগামী মাসে তাঁর বয়স হবে ৮৩ বছর। গত মে মাসে যখন বাইডেনের ক্যানসারের বিষয়টি জানাজানি হয়, তখন অনেকেই বিষয়টি নানান মন্তব্য করেছিলেন। এমন স্টেজে (স্টেজ-৫) বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়াকে ‘অবিশ্বাস্য’ ও ‘অকল্পনীয়’ বলে মন্তব্য করেন দেশটির একাধিক চিকিৎসক। কারণ, বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে প্রোস্টেট ক্যানসার হাড়ে ছড়াতে সময় লাগে পাঁচ থেকে সাত বছর। তাহলে প্রশ্ন ওঠে, তবে কি প্রেসিডেন্ট হওয়ার আগেই তাঁর ক্যানসার ধরা পড়েছিল, নাকি তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য ক্যানসারের বিষয়ে তথ্য গোপন করেছিলেন।

কানওয়ার যাত্রা শেষ হয়েছে। তবে তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আবর্জনা নিয়ে নতুন সংকটে পড়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার। এ বছর শ্রাবণ মাসে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী গঙ্গার পানি সংগ্রহ করতে হরিদ্বারে গিয়েছিলেন। শিবরাত্রির পর তাঁরা ফিরে যাওয়ার সময় ঘাট ও সড়কজুড়ে রেখে...
১ ঘণ্টা আগে
সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এটি তাদের দখলেই রাখবে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌ অবরোধের সাফল্য প্রকাশ করে একে একটি ইস্পাতের প্রাচীর...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক নারীকে মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারিয়া নারেজকে এখন ট্যারান্ট কাউন্টিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয়।
৪ ঘণ্টা আগে