
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
ফিলাডেলফিয়া দমকল বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে আট শিশুও রয়েছে।
এ নিয়ে ফিলাডেলফিয়া দমকল বাহিনীর কমিশনার ক্রেইগ মারফি জানান, তাঁর দেখা সবচেয়ে ভয়াবহ আগুন ছিল এটি। তিনি বলেন, ‘আগুন লাগার কারণ হিসেবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত সন্দেহজনক কিছু না বললেও যেহেতু এখানে প্রাণহানি হয়েছে, তাই আমরা এর তদন্ত করব।’
মারফি জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর আট বাসিন্দা ভবনটি থেকে পালাতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় তিনতলা ভবনটিতে ২৬ জন বাসিন্দা ছিলেন।
আগুন লাগা এই ভবন সরকারি অর্থায়নে নির্মিত হয়েছিল। এটি ফিলাডেলফিয়া হাউজিং অথরিটির তত্ত্বাবধানে ছিল। ১৯৫০ সাল থেকেই এটিকে দুটি অ্যাপার্টমেন্টে বিভক্ত করা হয়। কর্মকর্তারা বলছেন, সর্বশেষ ২০২০ সালে ভবনটি পরিদর্শন করা হয়েছিল। সে সময় ভবনটিতে চারটি স্মোক ডিটেক্টর কার্যকর ছিল। তবে বুধবারের ওই আগুনের সময় সেগুলো কোনো কাজ করেনি।
এক সংবাদ সম্মেলনে ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি বলেন, এটি শহরের ইতিহাসে সবচেয়ে বিপর্যয়কর দিনগুলোর একটি। এইভাবে এত মানুষের মৃত্যু সত্যিই অনেক কষ্টের। একসঙ্গে এতগুলো শিশুর মৃত্যুও বেদনার।

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
৩ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে কোনো মদের দোকান ও বার খোলা রাখা যাবে না। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
৪ ঘণ্টা আগে