
এক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার্লস ডান নামের বিচার বিভাগের ওই কর্মকর্তাকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর হামলার অভিযোগও আনা হয়েছে বলে জানানো হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের পাশাপাশি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার এই উপস্থিতি ডেমোক্র্যাট-অধ্যুষিত এই শহরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ট্রাম্পের দাবি, মাদকাসক্ত উদ্বাস্তুদের কারণে রাজধানীতে অপরাধ অনেক বেশি। তাই, অপরাধ দমনে এসব ‘মাদকাসক্ত উন্মাদ’দের রাজধানী থেকে সরাতে হবে। আর সে কারণেই ওয়াশিংটনে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। তবে, স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসি-তে সহিংস অপরাধ গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, গত রোববার এই ‘স্যান্ডউইচ হামলা’র ঘটনা ঘটেছে। এক কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল অফিসার জানান, বিচার বিভাগের ওই কর্মকর্তা ফেডারেল এজেন্টের দিকে একটি ‘সাবমেরিন স্টাইল স্যান্ডউইচ’ ছুড়ে মারেন।
এরই মধ্যে সামাজিক মাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ফেডারেল এজেন্টকে দেখে ‘ফ্যাসিস্ট’ বলে চিৎকার করতে থাকেন শন চার্লস নামের ওই কর্মকর্তা। তারপর চিৎকার করে বলেন, ‘তোমরা এখানে কেন? আমার শহরে আমি তোমাদের চাই না।’ কিছুক্ষণ পর তিনি আবার ফিরে আসেন আর প্লাস্টিক র্যাপে মোড়ানো একটি স্যান্ডউইচ ছুড়ে মারেন ওই ফেডারেল এজেন্টের দিকে। এ ঘটনায় ওই এজেন্ট আহত হয়েছেন কি না সে ব্যাপারে কোনো তথ্য জানাননি প্রসিকিউটররা।
উল্লেখ্য, ওই এজেন্ট বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত ছিলেন।
ওই সময় এজেন্টরা শনকে ধাওয়া করলে তিনি দৌড়ে পালান। পরে, গত বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রসিকিউটররা জানান, গ্রেপ্তারের পর কোনো ধরনের দ্বিধা বা অনুতাপ ছাড়াই অকপটে নিজের কৃতকর্ম স্বীকার করে নেন তিনি।
সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, ডান বিচার বিভাগের ফৌজদারি শাখার আন্তর্জাতিক বিষয়ক কার্যালয়ে একজন ট্রায়াল অ্যাটর্নি হিসেবে কাজ করছিলেন। ওয়াশিংটন ডিসি-এর মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো এক ভিডিওতে ডানের গ্রেপ্তারের ঘোষণা দিয়ে বলেন, ‘সে ভেবেছিল এটা মজার ব্যাপার। কিন্তু আজ তার কাছে এটা আর মজার নয়, কারণ আমরা তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ এনেছি।’

হরমুজ প্রণালি সচল করতে সামরিক অভিযানের বৈধতা চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা চালাচ্ছে আমিরাত। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের জন্যও তারা লবিং করছে বলে জানা গেছে।
৪ মিনিট আগে
ইরানে স্থল অভিযান চালালে মার্কিন সেনারা শুধু ছদ্মবেশী জঙ্গি বা লুকিয়ে থাকা সন্ত্রাসীদেরই মুখোমুখি হবে না; তাদের সামনে দাঁড়াবে একটি সুসংগঠিত ও বিপুলসংখ্যক যোদ্ধার বাহিনী, যারা মাতৃভূমি রক্ষাকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে দেখে। গত চার দশকে বিপুল অর্থ ব্যয় করে প্রতিরক্ষার এই কাঠামো গড়ে তুলেছে তেহরান।
৩৭ মিনিট আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো সামরিক জোট গঠিত হয়। এই জোটের উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষা। স্নায়ুযুদ্ধের পুরোটা সময় ন্যাটো জোট কাজ করেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণবাদ ও প্রভাব মোকাবিলায়।
২ ঘণ্টা আগে
চলমান সংঘাত নিরসনে ইরানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে