রাশিয়ার সঙ্গে সম্পর্কিত হওয়ায় যুক্তরাষ্ট্রে থাকা রাশিয়ার কয়েকজন ধনকুবেরের মালিকানাধীন প্রায় ১০০টি বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রুশ ‘অলিগার্ক’ খ্যাত রোমান আব্রামোভিচের মালিকানাধীন একটি বিমানও রয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই বিমানগুলো রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বলেই তাঁদের উড্ডয়ন বন্ধ করা হয়েছে। রাশিয়াসহ বিশ্বের যে কোনো জায়গায় এই বিমানগুলোকে যেকোনো ধরনের পরিষেবা প্রদান করা হলে বড় অঙ্কের জরিমানা এমনকি জেলও হতে পারে।
একটি বিবৃতিতে দেশটির বাণিজ্য বিভাগ বলেছে, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত বিমানগুলোর যেকোনো রিফুয়েলিং, রক্ষণাবেক্ষণ বা মেরামতের কাজ, খুচরা যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন করে। আমরা এই তালিকাটি বিশ্বকে জানিয়ে রাখার জন্য প্রকাশ করছি। আমরা রাশিয়া ও বেলারুশের কোনো বিমান পরিবহন সংস্থা ও অলিগার্কদের আমাদের আইন লঙ্ঘন করে দায়মুক্তির সঙ্গে ভ্রমণ করার অনুমতি দেব না।’
বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো বলেছেন, এই পদক্ষেপ ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস যুদ্ধ’ এর প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা রাশিয়ান এয়ারলাইনস বা এরোফ্লোটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিমান অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিমানের অধিকাংশই বোয়িংয়ের তৈরি বিমান। তবে চেলসি ফুটবল ক্লাবের বর্তমান মালিক আব্রামোভিচের মালিকানাধীন বিমানটি একটি গাল্ফস্ট্রিম প্রাইভেট জেট।
ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় চলতি মাসে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ‘অলিগার্ক’দের ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করে। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্য সরকার সাতজন রুশ অলিগার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সাতজনের তালিকায় আব্রামোভিচও ছিলেন। তবে ৫৫ বছর বয়েসি আব্রামোভিচ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকার অভিযোগ সব সময়ই অস্বীকার করেছেন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
২ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৩ ঘণ্টা আগে
ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা করেছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরার নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক। তবে পদযাত্রায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লির কনট প্লেস ও বারাকখাম্বা রোড এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি সুপ্রিম কোর্টের দিকে এগোলে পুলিশি ব
৪ ঘণ্টা আগে