
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভেদা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। ৬০ বছর বয়সী এক সাবেক শেতাঙ্গ অধ্যাপক এই হামলা চালান। লাসভেগাস পুলিশ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
আইন প্রয়োগকারী সূত্র সিবিএস নিউজকে বলেছে, ওই সাবেক অধ্যাপক জর্জিয়া এবং উত্তর ক্যারোলিনায় পড়াতেন।
বিশ্ববিদ্যালয় পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া বলেন, হামলার পর দুই পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। তবে নিহত তিনজনের কেউ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী নন।
লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, হামলার সময় ছাত্রদের কেউ খেলছিলেন, কেউ খাচ্ছিলেন। বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আর একজন গুরুতর আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়েছেন। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৩০টিরও বেশি স্থানে বন্দুকধারীর আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে লাস ভেগাসে এ ধরনের হামলার মাত্রা সবচেয়ে বেশি। বিশ্ববিখ্যাত শহরটিতে ২০১৭ সালে একটি সংগীত উৎসবে বন্দুকধারীর হামলায় ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১২ ঘণ্টা আগে