
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনর রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা বাতিল করতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বাইডেনকে আর অফিশিয়াল গোয়েন্দা তথ্য দেওয়া হবে না বলে জানিয়েছেন ট্রাম্প।
চার বছর আগে ট্রাম্প সাবেক হয়ে যাওয়ার পর একই ভাবে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য শেয়ারের প্রথা প্রত্যাহার করেছিলেন জো বাইডেন প্রশাসন।
ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ–এ একটি পোস্টে লিখেছেন, ‘জো বাইডেনের গোপন তথ্য পাওয়ার অধিকার দেওয়া হয়েছিল, সেটি আর চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই।’ সেই সঙ্গে আগে এক টিভি সাক্ষাৎকারে দেওয়া, ‘জো, তুমি বরখাস্ত’ উক্তিটি আবার লিখেছেন তিনি।
ইতিমধ্যে ২০২০ সালের নির্বাচনে বাইডেনের পক্ষে প্রভাব বিস্তার করা এমন ৪০ জনেরও বেশি গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ব্যবস্থা বাতিল করেছেন ট্রাম্প।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প পোস্টে লিখেছেন, ২০২১ সালে ৪৫ তম মার্কিন প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) ওপর থেকে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত গোয়েন্দা তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জো বাইডেন।
গত ২০ জানুয়ারি ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করেন তিনি। ব্যাপক পরিবর্তন এনেছেন প্রশাসনে, যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন বিভিন্ন চুক্তি ও সংস্থা থেকে। বাইডেন প্রশাসনের ৭৮টি আদেশ বাতিল করেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ের শুরু থেকেই ট্রাম্প অনেকবার বলেছিলেন, ক্ষমতায় এলে আমেরিকার প্রশাসন পাল্টে দেবেন।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধের সময় ১০০ দিন পেরিয়েছে। গত জুনে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাপকভাবে সীমিত রয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পরও সেখানে পরিস্থিতির উন্নতি হয়নি।
১১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর সাবেক সহযোগী চন্দ্রনাথ রথকে হত্যার জন্য ভাড়াটে খুনিদের দুই কোটি রুপি ‘সুপারি’ দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের...
১২ ঘণ্টা আগে
জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা কয়েক দশক ধরে অব্যাহত থাকলেও জাপানে এমন একটি বয়সী জনগোষ্ঠী রয়েছে, যাদের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
১২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংসের সরবরাহ কমে গেছে। ফলে বাজারে বেড়েছে দাম, অনেক রেস্তোরাঁ মেনু থেকে বাদ দিয়েছে গরুর মাংসের পদ। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে গ্রেপ্তার ও হয়রানির ভয়।
১৩ ঘণ্টা আগে