
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পের সঙ্গে ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা হওয়ার ঘটনাটি ঘিরে মঙ্গলবার হোয়াইট হাউসে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানাতে আয়োজিত এক ডিনারে রোনালদো উপস্থিত ছিলেন, সেখানেই ঘটে এই সাক্ষাৎ।
ডিনারের একপর্যায়ে ট্রাম্প হাস্যরসের ছলে বলেন, ‘এখানে ব্যবসা, খেলাধুলা—সব ক্ষেত্রের বিশ্বের বড় নেতারা আছেন। আমার ছেলে রোনালদোর বড় ভক্ত। আর আজ সে তাঁর সঙ্গে দেখা করেছে।’
রোনালদোকে উদ্দেশ করে ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, এখন সে (ব্যারন) তার বাবাকে একটু বেশি সম্মান করে। কারণ, আমি তাকে আপনার সঙ্গে দেখা করিয়ে দিয়েছি।’ তিনি রোনালদো ও অন্যান্য অতিথিকে ধন্যবাদও জানান।
এদিকে ১৯ বছর বয়সী ব্যারন এবং ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা রোনালদোর কথোপকথন কী নিয়ে হয়েছে কিংবা ট্রাম্প নিজে তাতে অংশ নিয়েছেন কি না, তা নিশ্চিত জানা যায়নি।
রোনালদো ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ ক্যারিয়ার শেষে ২০২৩ সালে সৌদি আরবের আল-নাসর ক্লাবে যোগ দেন। সৌদি প্রো লিগের প্রধান মুখ হিসেবে তাঁকে নেওয়া হয়, যেখানে বিশাল অঙ্কের চুক্তিতে আরও অনেক বিশ্বমানের খেলোয়াড়কে দলে ভেড়ানো হয়েছে।
এদিকে ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মরগানের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, তিনি ‘একদিন’ ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান তাঁর গুরুত্বের কারণে। একই সঙ্গে রোনালদো দাবি করেছিলেন, বিশ্বজুড়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও বেশি পরিচিত। এই বিষয়টিকে ঘিরে জনমত দুই ভাগে বিভক্ত হলেও হোয়াইট হাউসে রোনালদো-ব্যারনের সাক্ষাৎ নিঃসন্দেহে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ইরানে চলমান যুদ্ধে কোনো স্থল সৈন্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেছেন, আমাদের লক্ষ্য অর্জনে মাসের পর মাস নয়, আর মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। আজ শুক্রবার ফ্রান্সে জি-৭ জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ব্যয় হওয়ায় ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে বলে মিত্র দেশগুলোকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে, পেন্টাগন এখন তেহরানের বিরুদ্ধে যুদ্ধে মজুত করা অস্ত্র ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। ফলে কিয়েভের জন্য...
১ ঘণ্টা আগে
ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত থামাতে কূটনীতির ওপরই এখন বেশি জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য ইরানের বৈদ্যুতিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসে সমঝোতার জন্য আর ১০ দিন সময় দিয়েছেন তিনি। এ ছাড়া ইরান ইস্যুতে ধনী দেশগুলোর জোট জি৭-এর নেতাদের সঙ্গে....
১ ঘণ্টা আগে
ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ মানুষের আশা-ভয়, অনিশ্চয়তা ও দৈনন্দিন জীবনের প্রতিফলন অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে এক ব্যতিক্রমী ডায়েরিতে। এই ডায়েরির লেখক আর দশজন সাধারণ নাগরিক নন—তিনি দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ছেলে ইউসেফ পেজেশকিয়ান।
২ ঘণ্টা আগে