
কানাডায় মানুষের মধ্যে প্রথম বার্ড ফ্লু ধরা পড়েছে। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্ত কিশোর বয়সী। একটি শিশু হাসপাতালে সে চিকিৎসাধীন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার চিকিৎসক বনি হেনরি জানান, আক্রান্তের আগে কোনো শারীরিক সমস্যা ছিল না। এই ভাইরাসটি অল্পবয়সীদের শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং গুরুতর অসুস্থ করে ফেলতে পারে।
এর আগে গত শনিবার প্রদেশে প্রথমবারের মতো এইচ ৫ বার্ড ফ্লু ধরা পড়ার বিষয়টি প্রকাশ করেন ব্রিটিশ কলাম্বিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা। তাঁরা ধারণা করছেন, এটি এইচ ৫ এন ১ বার্ড ফ্লু হতে পারে।
বনি হেনরি রোগী সম্পর্কে বলেন, গত ২ নভেম্বর তার শরীরে লক্ষণগুলো স্পষ্ট হয়। রোগী চোখের প্রদাহ, জ্বর ও কাশিতে ভুগছিল। ৮ নভেম্বর পরীক্ষা করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোগী তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে।
হেনরি জানান, ওই রোগী কোনো পশুপাখির খামারে যায়নি। তবে কুকুর, বিড়াল এবং সরীসৃপের সংস্পর্শে ছিল। তবে সংক্রমণের উৎস শনাক্ত করা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।
তিনি বলেন, ভাইরাসটি ফুসফুসের গভীরে চলে গেলে গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।
চিকিৎসকেরা জানিয়েছে, বার্ড ফ্লু আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসা ত্রিশেরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের মধ্যে এই ভাইরাসের উপস্থিতি দেখা যায়নি। রোগটি সহজে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়—এমন কোনো প্রমাণও নেই। তবে বিজ্ঞানীদের মতে, যদি এমন কিছু হয়, তাহলে এই রোগ মহামারির রূপ নিতে পারে।
হেনরি জানান, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের অন্তত ২৬টি জায়গায় সংক্রমণের খবর পাওয়া গেছে। এ ছাড়া বার্ড ফ্লু আক্রান্ত অসংখ্য বন্যপাখি শনাক্ত করা হয়েছে। তবে গবাদিপশুর খামারে সংক্রমণ পাওয়া যায়নি। দুধের নমুনাতেও বার্ড ফ্লুর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
চলতি মাসের শুরুতে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) উপসর্গ না থাকলেও বার্ড ফ্লু আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসা খামার শ্রমিকদের ভাইরাস পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।
গত মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যের প্রায় ৪৫০টি দুগ্ধ খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়। এপ্রিল থেকে ৪৬ জন বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তি চিহ্নিত করেছে সিডিসি।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, মানব সংক্রমণের কোনো প্রমাণ না পাওয়ায় এইচ ৫ এন ১ ফ্লুকে মানুষের জন্য কম ঝুঁকিপূর্ণ মনে করা হয়। তবে বিশেষ করে যুক্তরাষ্ট্রে বহু গবাদিপশুর মধ্যে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করবেন কি না—এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
৪৪ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
দুই প্রতিবেশীর বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে। কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরই দেশটির মদ, দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ একঝাঁক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে