
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিল্টন হলের নামকরণ করা হয়েছিল ইসরায়েলি আগ্রাসনে নিহত ছয় বছরের শিশু হিন্দ রজবের নামে। তবে সেটি আনুষ্ঠানিক কোনো নামকরণ ছিল না। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শুরু হওয়া ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলি আগ্রাসনবিরোধী আন্দোলনের বিক্ষোভকারীরা হ্যামিলটন হল দখল করে এই নামকরণ করেছিলেন।
মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, হলটি দখলের প্রায় ২৪ ঘণ্টা পর আন্দোলনকারীদের সেখান থেকে বের করে দিয়েছে নিউইয়র্ক পুলিশ। এ সময় বেশ কয়েক ডজন বিক্ষোভকারীকেও গ্রেপ্তার করে পুলিশ। এক সপ্তাহেরও বেশি আগে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী ও শিক্ষক। ক্রমেই সে আন্দোলন বড় হয়ে যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে।
গতকাল মঙ্গলবার বিক্ষোভকারীরা হ্যামিলটন হলের দখল নিয়ে তার নামকরণ করেন ‘হিন্দস হল’। এ সময় তাঁরা সাদা রঙের কাপড়ের ওপর লাল রঙে ‘হিন্দস হল’ লিখে তা ভবনটির একটি বারান্দা থেকে ঝুলিয়ে দেন। ব্যানারটিতে শিশুর প্রতিকৃতিও আঁকা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, হিন্দ রজব চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইসরায়েলি ট্যাংকের গোলার আঘাতে নিহত হয়। ঘটনার দিন হিন্দ তাঁর চাচা-চাচি ও ৩ চাচাতো ভাই-বোনের সঙ্গে একটি গাড়িতে করে গাজা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ইসরায়েলি ট্যাংকের গোলার আঘাতে তারা সবাই নিহত হয়। মূলত ইসরায়েলি বর্বরতার প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবেই হ্যামিলটন হলের নামকরণ করা হয় হিন্দের নামে।
এদিকে, আন্দোলন দমনে পুলিশের আশ্রয় নেওয়ার বিষয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেছেন, ‘ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানতে পারে যে, রাতারাতি হ্যামিল্টন হল দখল করে ভাঙচুর ও অবরোধ করা হয়েছে। এরপর আমাদের আর কোনো বিকল্প ছিল না।’
ওই মুখপাত্র আরও বলেন, ‘নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সাহায্য নেওয়ার সিদ্ধান্তটি ছিল বিক্ষোভকারীরা যা করেছে প্রতিক্রিয়ায়, তারা যে কারণে আন্দোলন করছে তা নিয়ে নয়। আমরা স্পষ্ট করে দিয়েছি যে, নিয়মকানুন লঙ্ঘনকারী বিক্ষোভকারীরা ক্যাম্পাসের জীবনযাত্রা নিরলসভাবে ব্যাহত করতে পারেন না।’

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে নতুন আইন করার প্রক্রিয়া শুরু করেছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি-বাবাই জানিয়েছেন, এই নতুন আইনের মাধ্যমে হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজসহ শত্রুদেশের যেকোনো নৌযানের চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হবে।
৫ ঘণ্টা আগে
শান্তি আলোচনা যখন স্থবির হয়ে পড়ছে, তখন এই অবরোধের প্রভাবকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাইছে পেন্টাগন। প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান নীতিতে এই অবরোধই যুদ্ধের ইতি টানার ক্ষেত্রে সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার।
৭ ঘণ্টা আগে
ট্রাম্প তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা তাদের জাহাজের ওপরে ঝাঁপিয়ে পড়ি এবং সেটির নিয়ন্ত্রণ নিয়ে নিই। আমরা কার্গো এবং তেল জব্দ করেছি। এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা।’ উল্লসিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা অনেকটা জলদস্যুদের মতো আচরণ করছি।’
৭ ঘণ্টা আগে
মাছ ধরার সময় জেলের ছিপের সুতা একটি ঝোপের মধ্যে আটকে যায়। সুতা ছাড়াতে তিনি যখন ঝোপের ভেতর প্রবেশ করেন, তখন তীব্র দুর্গন্ধ পান। প্লাস্টিকের ব্যাগটি খোলা ছিল এবং ভেতরে লোনাপানি প্রবেশ করেছিল। তিনি বুঝতে পারেন, ভেতরে মানুষের দেহাবশেষ রয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানান এবং তারা এসে মরদেহ উদ্ধার করে।
৮ ঘণ্টা আগে