মেক্সিকোর দক্ষিণাঞ্চলে আট বছর বয়সী এক কন্যাশিশুকে হত্যার সন্দেহে এক নারীকে পিটিয়ে মেরে ফেলেছে উত্তেজিত জনতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
উত্তর আমেরিকার দেশটির টাক্সকো শহরে গত বুধবার নিখোঁজ হয় ক্যামিলা গোমেজ নামের ওই শিশু। এর পরদিন বৃহস্পতিবার তার মরদেহ পাওয়া যায় রাস্তার পাশে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসে ওই শহরের বিক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের সঙ্গে ক্যামিলার পরিবারের লোকজনও যোগ দেয়।
এ ঘটনায় এক নারী ও দুই পুরুষকে সন্দেহ করেছিল পুলিশ। বিক্ষুব্ধ জনতা গাড়িতে ভাঙচুর করেছে এবং রাস্তা আটকে দিয়েছে। এরপর একপর্যায়ে পুলিশের গাড়ি ক্যামিলা হত্যাকাণ্ডে সন্দেহভাজন এক নারী ও দুই পুরুষকেও বের করে আনে ক্ষুব্ধ জনতা।
সামাজিক প্ল্যাটফর্মে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে যে, জনতা ওই নারীকে ব্যাপক মারধর করছে এবং পুলিশ পাশে দাঁড়িয়ে দেখছে। এতে নিহত হন ওই নারী। সঙ্গে দুই পুরুষকেও মারা হয়েছে। তবে তারা বেঁচে আছেন।
এএফপি জানিয়েছে, গণপিটুনিতে ওই নারীর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দেখছেন স্থানীয় আইনজীবীরা।
গত বুধবার সুইমিংপুল ব্যবহার করতে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করার পর থেকেই নিখোঁজ ছিলেন ক্যামিলা। এরপর ক্যামিলার মা একটি ফোনকল পান যেখানে ক্যামিলার জন্য মুক্তিপণ চাওয়া হয়। ক্যামিলার মা পুলিশের কাছে গিয়ে সেই প্রতিবেশীর বাসার নিরাপত্তা ক্যামেরা থেকে পাওয়া ছবিও দিয়েছেন। কিন্তু পুলিশ তার আবেদনে সাড়া দেননি বলে দাবি করেছেন ক্যামিলার মা।
গুয়েরেরোর ওয়েবসাইটে দেওয়া রাষ্ট্রীয় কৌঁসুলির একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, পুলিশ ক্যামিলার মৃত্যুর সঙ্গে জড়িত একজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেছে।
শিশু মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতার হাতে সন্দেহভাজনের মৃত্যু মেক্সিকোয় নতুন নয়। ২০২২ সালে শিশু পাচারের সন্দেহে এক রাজনীতিবিদকে প্রায় ২০০ জন মিলে পিটিয়ে মেরে ফেলেছিল। এ ধরনেরই আরেক গুজবে ২০১৮ সালে এক ব্যবসায়ীকে পুড়িয়ে মেরে ফেলেছিল বিক্ষুব্ধ জনতা।

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। ইরানের ওপর পূর্বঘোষিত ‘বিধ্বংসী হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে দেওয়া এই ঘোষণায় আপাতত যুদ্ধের দামামা...
২৭ মিনিট আগে
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক তেল বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আমদানি-নির্ভর দেশগুলোর ওপর। মাদাগাস্কারে জ্বালানি আমদানি ব্যাহত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ লোডশেডিং দেখা দিচ্ছে, শিল্প উৎপাদন কমে যাচ্ছে এবং জনজীবনে ভোগান্তি বাড়ছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোর চারপাশে ‘মানবঢাল’ গড়ে তুলছে সাধারণ মানুষ। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি এসব স্থাপনায় হামলা চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়তে পারে।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের মাধ্যমে রাশিয়া ও চীন স্পষ্ট করেছে, এই দেশ দুটি ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং প্রয়োজনে তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ইরানের পাশে থাকবে।
৭ ঘণ্টা আগে