
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একদল স্কুলপড়ুয়া শিশু অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে একটি বড় দুর্ঘটনা এড়িয়েছে। স্কুলের চলন্ত বাসে চালক অজ্ঞান হয়ে পড়লে শিশুরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে বাসটিকে নিরাপদে থামায় এবং সাহায্য চায়।
রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ঘটনাটি ঘটে কিন এলাকার একটি মহাসড়কে। স্থানীয় হ্যানকক মিডল স্কুল থেকে বাসটি ছাড়ার কিছুক্ষণ পরই চালক লিয়া টেইলর হঠাৎ অ্যাজমা অ্যাটাকে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুলতে শুরু করে।
এ সময় ১২ বছর বয়সী শিক্ষার্থী জ্যাকসন ক্যাসনেভ দ্রুত এগিয়ে গিয়ে স্টিয়ারিং ধরে ফেলে। এই বিষয়ে পরে সে বলে, ‘আমি ভাবার সময় পাইনি, শুধু নিশ্চিত করতে চেয়েছি যেন কেউ আহত না হয়।’ একই সঙ্গে আরেক শিক্ষার্থী ড্যারিয়াস ক্লার্ক বাসের ব্রেক চাপার চেষ্টা করে। প্রথমে সে এয়ার ব্রেক সম্পর্কে না জানায় সমস্যায় পড়লেও পরে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়।
দুই শিক্ষার্থী মিলে বাসের গতি কমিয়ে সেটিকে রাস্তার মাঝখানের নিরাপদ স্থানে থামাতে সক্ষম হয়। এদিকে বাসে থাকা ড্যারিয়াসের ১৩ বছর বয়সী বোন কেলেই দ্রুত ৯১১-এ ফোন করে সাহায্য চায়, যদিও সেই সময়টিতে বাসে থাকা অন্যান্য শিক্ষার্থীদের চিৎকারে কথা বলা কঠিন হয়ে পড়েছিল।
ডেস্টিনি কর্নেলিয়াস নামে ১৫ বছর বয়সী আরেক শিক্ষার্থী চালকের কাছে একটি নেবুলাইজার দেখতে পেয়ে সেটি ব্যবহার করে তাঁকে সাহায্য করার চেষ্টা করে। একই সময় ম্যাকেনজি ফিঞ্চ নামের এক শিক্ষার্থী চালকের মাথা ধরে রাখে এবং স্কুল কর্তৃপক্ষকে ফোনে ঘটনাটি জানায়।
কিছুক্ষণের মধ্যেই জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চালককে চিকিৎসা সহায়তা দেয়। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। এই সাহসিকতার জন্য স্কুলে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।
চালক লিয়া টেইলর আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি তাদের নিয়ে ভীষণ গর্বিত। তারা আমার জীবন বাঁচিয়েছে—এটা আমি কখনো ভুলব না।’

জন্মসালভিত্তিক ধূমপান নিষিদ্ধ করার একটি নতুন আইন প্রণয়নের পথে রয়েছে যুক্তরাজ্য। এটি পাস হলে ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া কেউই জীবনে কখনো বৈধভাবে সিগারেট কিনতে পারবেন না। দেশটির পার্লামেন্টের উভয় কক্ষ থেকে অনুমোদন পাওয়ার পর রাজকীয় সম্মতি পেলেই বিলটি শিগগিরই আইনে পরিণত হবে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পর দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে আলোচনায় এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ঘটনাটি ঘটেছে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সেখানে আরও অনেক উচ্চপর্যায়ের অতিথি উপস্থিত ছিলেন।
২ ঘণ্টা আগে
আফ্রিকার দেশ মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা একটি সমন্বিত সশস্ত্র হামলার মধ্যে নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় একযোগে চালানো হামলার প্রেক্ষাপটে এই মৃত্যুকে সামরিক সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
সংঘাত-জর্জরিত গাজায় আশার আলো জ্বালাতে একটি গণবিয়ে আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত শুক্রবার অনুষ্ঠিত ওই বিয়েতে একসঙ্গে ৩০০ জুটির বিয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনটি ছিল মানবিক সহায়তা কর্মসূচি ‘গালান্ত নাইট ৩ ’-এর অংশ। এটি বাস্তবায়নে সহযোগিতা করেছে খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগে