
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ১২তলা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১১৭ জন। গতকাল সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মায়ামির সার্ফসাইডে ধসে পড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজদের উদ্ধারের জন্য এখনো অভিযান চালানো হচ্ছে। তবে উদ্ধারকারী বাহিনীর একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, এখন কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।
স্থানীয় সময় সোমবারও উদ্ধারকারী বাহিনী পুরোদমে উদ্ধারকাজ চালিয়েছে।
মায়ামি-ডাড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানিয়েছেন, সোমবার একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ধসে পড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে ক্রান্তীয় ঝড় এলসা আঘাত হানার শঙ্কায় ১২তলা ভবন ধ্বংসস্তূপ থেকে সম্ভাব্য জীবিতদের খোঁজে তল্লাশি ও নিহতদের দেহাবশেষ উদ্ধারে চলমান অভিযান স্থগিত করা হয়েছিল। স্থানীয় সময় সোমবার সেটি আবার শুরু হয়।
উল্লেখ্য, গত ২৪ জুন প্রথম প্রহরে মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ভবনটি ধসে পড়ার পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে এ পর্যন্ত জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
৩ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
৫ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৬ ঘণ্টা আগে