
এবার ট্রাম্পের রোষানলে পড়লেন মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন—এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি। মিথ্যা তথ্য দেওয়া ও বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগ গঠন করেছে ভার্জিনিয়ার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বরে কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় মিথ্যা তথ্য প্রদান করেছেন কোমি। গণমাধ্যমে গোপন তথ্য ফাঁসের অনুমোদন দেওয়ার বিষয়ে অসত্য তথ্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
জেমস কোমিকে বহুদিন ধরেই খুব একটা পছন্দ করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি, কোমিসহ আরও কয়েকজন রাজনৈতিক বিরোধীর বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে কঠোরভাবে তদন্তের নির্দেশ দেন ট্রাম্প। আর তারপরই কোমির বিরুদ্ধে এই অভিযোগপত্র এল। ট্রাম্পবিরোধীদের বিরুদ্ধে চলমান এই তদন্তে পাম বন্ডি ছাড়াও আরও রয়েছেন লিন্ডসে হ্যালিগ্যান। বর্তমানে তিনি ভার্জিনিয়ায় ইউএস অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।
অ্যটর্নি জেনারেল পাম বন্ডি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এই অভিযোগপত্র আমাদের বিচার বিভাগের প্রতিশ্রুতির প্রমাণ, যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করে তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
আগামী ৯ অক্টোবর ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার আদালতে অভিযোগগুলো পাঠানো হবে। সেদিন আদালতে আনুষ্ঠানিক হাজিরা দিতে হবে কোমিকে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টায় শুনানি শুরু হবে।
কোমির বিরুদ্ধে এই অভিযোগ মার্কিন ইতিহাসে নজিরবিহীন হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, জেমস কোমিই প্রথম সাবেক এফবিআই পরিচালক যিনি কোনো অপরাধে অভিযুক্ত হলেন।
কোমি এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এবং আমার পরিবার খুব ভালো করেই জানি, ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ালে খেসারত দিতে হয়। কিন্তু আমরা কখনোই কারও সামনে মাথা নত করে বাঁচব না। কারওই সেভাবে বাঁচা উচিত নয়। আমি নির্দোষ। তাই বিচার হোক।’ তিনি আরও বলেন, ‘ফেডারেল বিচারব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।’
দোষী প্রমাণিত হলে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে সাবেক এই এফবিআই পরিচালকের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ক্রিপ্টোকারেন্সি উদ্যোগকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প পরিবারের প্রতিষ্ঠিত ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’-এর বিরুদ্ধে তাদেরই এক বিলিয়নিয়ার বিনিয়োগকারী চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন।
২ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন ইস্যু যেন আড়ালে পড়ে না যায়—এমন সতর্কবার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেন নিয়ে আলোচনা স্থগিত রাখা ‘বড় ঝুঁকি’ তৈরি করবে।
৪ ঘণ্টা আগে
লাইবেরিয়ার পতাকাবাহী ‘এপামিনোডাস’ নামক জাহাজটি ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বুধবার সকালে এটিই প্রথম হামলার শিকার হয়। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান থেকে ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যেই একটি ‘সুখবর’ আসতে পারে। আজ বুধবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক টেক্সট বার্তায় খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসলামাবাদের উচ্চপদস্থ সূত্রগুলো এই ইঙ্গিত দিয়েছে।
৬ ঘণ্টা আগে