সাম্প্রতিক সময়ে, আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের দাতব্য কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ইলন মাস্ক। গত পাঁচ বছরে ম্যাকেঞ্জি প্রায় ১৬ বিলিয়ন ডলার দান করেছেন। তাঁর এই দানের বিষয়টি এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ম্যাকেঞ্জি তাঁর ‘ইয়েল্ড গিভিং’ উদ্যোগের মাধ্যমে মূলত বিশ্বাসের ওপর ভিত্তি করে অনুদানের একটি মডেল অনুসরণ করেন। এই পদ্ধতিতে তিনি অলাভজনক সংস্থাগুলোকে শর্তহীন অনুদান দেন, যেন তাঁরা নিজেদের মতো করে অর্থ ব্যয় করতে পারে।
স্কটের এই উদারতা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে ইলন মাস্ক তাঁর এই পদ্ধতি এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।
ম্যাকেঞ্জি কাদের দান করছেন, সেই বিষয়টি নিয়েই মূলত মাস্কের উদ্বেগ। তিনি মনে করেন, ম্যাকেঞ্জির অনুদানগুলো মূলত জাতিগত সাম্য, অভিবাসীদের অধিকার এবং এলজিবিটিকিউ ন্যায়বিচারের মতো বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ।
ম্যাকেঞ্জির অনুদান পদ্ধতি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছিলেন উদ্যোক্তা জন লেফেভ্রে। তিনি মনে করেন, এই অনুদান এনজিও জগৎকে সমৃদ্ধ করছে এবং উচ্চ ডিগ্রিধারীদের জন্য চাকরি সৃষ্টি করছে। লেফেভ্রের এই মন্তব্যের সঙ্গেই একমত প্রকাশ করে এটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছেন ইলন মাস্ক।
ইকোনমিক টাইমস জানিয়েছে, ২০২৪ সালে ম্যাকেঞ্জি তাঁর অনুদান নীতিতে কিছু পরিবর্তন এনেছেন। কিছু সংস্থায় তিনি একাধিকবারও দান করেছেন, যা তাঁর আগের ধরন থেকে আলাদা। উদাহরণস্বরূপ—তিনি আফ্রিকায় মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করা একটি সংস্থাকে তিনবার অনুদান দিয়েছেন এবং ‘এন্টারপ্রাইজ কম্যুনিটি পার্টনার্স’ নামে আরেকটি সংস্থাকে ২০২০ সালে ৫ কোটি ডলার অনুদানের পরে আরও ৬ কোটি ৫০ লাখ ডলার দিয়েছেন।
এ ছাড়া ম্যাকেঞ্জি একটি উন্মুক্ত আবেদন প্রক্রিয়া চালু করেছেন, যেখানে ৬ হাজারের বেশি সংস্থা অনুদানের জন্য আবেদন করেছে। এর মধ্য থেকে বাছাই করে ৩৬০ টিরও বেশি সংস্থাকে তিনি ৬৪০ মিলিয়ন ডলার অনুদান দেন। তাঁর এই অনুদান পূর্ব প্রতিশ্রুতির চেয়েও অনেক বেশি ছিল।
ম্যাকেঞ্জির দানের পদ্ধতিটি অলাভজনক সংস্থাগুলোর জন্য একটি বিপ্লবী দৃষ্টিভঙ্গির সুযোগ দিয়েছে। কারণ তাঁর শর্তহীন অনুদান সংস্থাগুলোকে তাদের নিজস্ব প্রয়োজনে অর্থ ব্যবহারের স্বাধীনতা দেয়। প্রাপকেরা এই অনুদানকে শুধুমাত্র সংস্থার জন্য নয়, বরং পুরো খাতের জন্য রূপান্তরমূলক বলে অভিহিত করছেন।
সমালোচকদের মতে, যে বিষয়গুলোতে ম্যাকেঞ্জি অনুদান দিতে পছন্দ করেন, সেগুলো বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সঙ্গে সংগতিপূর্ণ নয়। মাস্কের মতো অনেকেই মনে করেন, ম্যাকেঞ্জির অনুদানের লক্ষ্যবস্তু আরও বাস্তব ও গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে হওয়া উচিত।
গত পাঁচ বছরে ১৬ বিলিয়ন ডলার দান করার পরও ম্যাকেঞ্জি স্কট এখনো ৩৬ বিলিয়ন ডলারের মালিক। নিজের দাতব্য নীতি নিয়ে ম্যাকেঞ্জির বক্তব্য হলো—কাঠামোগত পরিবর্তন সৃষ্টি করা এবং সবচেয়ে প্রয়োজনীয় জায়গায় সমর্থন দেওয়াই তাঁর অনুদানের লক্ষ্য।
বিশেষজ্ঞরা মনে করেন, ম্যাকেঞ্জির উদ্যোগের ইতিবাচক প্রভাব অস্বীকার করার মতো নয়। তবে এটি তাঁর দানের দিকনির্দেশ এবং দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে।

মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে উত্তর মিয়ানমারে আরাকান আর্মি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করেছে, তাদের জমির ওপর বন্দীশিবির, সামরিক ব্যারাক ও বসতি গড়ে তুলেছে।
১ ঘণ্টা আগে
স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসও ছুড়েছে। ছড়িয়ে পড়েছে সহিংসতা। মঙ্গলবার নতুন করে বড় ধরনের বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাশিয়ার দুরবর্তী অঞ্চল সাইবেরিয়ায় ল্যাবে বা পরীক্ষাগারে দুর্ঘটনার পর প্লেগের আশঙ্কায় ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ঘটনায় এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু হওয়ায় এবং তাঁর সংস্পর্শে আসায় ওই লোকদের আলাদা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
২ ঘণ্টা আগে