
ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সেনা সরানোর দাবি মিথ্যা বলে মনে করে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘রাশিয়ান সরকার বলেছে যে তারা ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করছে। এই দাবির জন্য তারা এখানে এবং সারা বিশ্বে অনেক মনোযোগ পেয়েছে। কিন্তু আমরা এখন বুঝতে পারছি এটি মিথ্যা।’
ওই কর্মকর্তা আরও জানান, বাইডেন প্রশাসন নিশ্চিত হয়েছে যে ইউক্রেন সীমান্তে ৭ লাখের মতো সেনা রয়েছে। এর বেশির ভাগই সম্প্রতি সীমান্ত এলাকাগুলোতে পৌঁছেছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়া সেনা মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরাচ্ছে। এরই মধ্যে ক্রিমিয়া থেকে সেনা সরানোর একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়া।
কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মার্কিন সম্প্রচারমাধ্যম এমএসএনবিসিকে বুধবার বলেন, রুশ সেনাদের গুরুত্বপূর্ণ ইউনিটগুলো সীমান্তের দিকে এগোচ্ছে।

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
১ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে