
ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
বৈঠকে ট্রাম্প বলেন, ‘পুতিন সব সময় খুবই আন্তরিক আচরণ করেন। দিন শেষে গিয়ে দেখা যায় তাঁর ওই ভালো আচরণের কোনো অর্থ নেই। এখন আমি বিষয়টি খুব শক্তভাবে দেখব।’ এ সময় তিনি পুতিনের বিরুদ্ধে শত শত মানুষকে হত্যা করার অভিযোগও তোলেন। তিনি বলেন, ‘পুতিন বহু মানুষকে হত্যা করেছে, যাদের বেশির ভাগই ইউক্রেনের সেনা।’
পুতিনের ওপর তাঁর যে বিরক্তি, এই বিরক্তি থেকে কোন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন জিজ্ঞেস করলে ট্রাম্প রহস্য করে বলেন, ‘সেটা বলব না। কিছু বিষয় কি সারপ্রাইজ থাকা ভালো নয়!’ বিশ্লেষকেরা বলছেন, এর মাধ্যমে মূলত রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন, ঠিক সেই সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে ইউক্রেন নিয়ে ইউরোপের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইউরোপ কখনো ইউক্রেনকে ত্যাগ করবে না।
মাখোঁ জানান, যুক্তরাজ্য ও ফ্রান্স একত্রে ‘ইচ্ছুক দেশগুলোর জোট’ গঠনের মাধ্যমে ইউক্রেনের সহায়তায় কাজ করে যাবে। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং একটি স্থিতিশীল ও টেকসই শান্তির জন্য আলোচনার পথ খুলে দিতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব। কারণ, ইউক্রেনের মাটিতে আজ আমাদের সম্মিলিত নিরাপত্তা ও নীতিগত মূল্যবোধ প্রশ্নের মুখে পড়েছে।’
এদিকে, গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রশাসন ইউক্রেনে নতুন করে অস্ত্র সরবরাহ করবে। তবে তিনি পরিষ্কার করেছেন, এই চালানে থাকবে মূলত প্রতিরক্ষামূলক অস্ত্র।
মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রভান্ডারের ঘাটতির কারণে ইউক্রেনে নির্দিষ্ট কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের চালান সাময়িকভাবে স্থগিত রেখেছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা একটি ‘ক্ষমতা পর্যালোচনা’ পরিচালনা করছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুতের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেছিলেন, হোয়াইট হাউসে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করবেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো যুদ্ধ বন্ধে কার্যকর প্রভাব ফেলতে পারেননি তিনি।

তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে নজিরবিহীন উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল মঙ্গলবার। দিনজুড়ে বিরোধী দলের ধর্না, নেতা-কর্মীদের আটক এবং সরকার-বিরোধী পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দিনের শেষে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের
৩৫ মিনিট আগে
প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে দলটি এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি দাবি করেন, রাহুল
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র হলে সেই পরিস্থিতির জন্য সামরিক অভিযান পরিকল্পনা করছে ইসরায়েল। তবে আপাতত দেশটি সংঘাতের বাইরে থাকছে এবং শিগগিরই যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিন ইসরায়েলি সূত্র।
২ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মিখাইলো দ্রাপাতিকে নিয়োগ দিয়েছেন। রাজধানী কিয়েভে টানা ছয় দিনের বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে
২ ঘণ্টা আগে