
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ মঙ্গলবার (১ এপ্রিল) ১৯তম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী (আইডব্লিউওসি) পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন। এই অনুষ্ঠানে বিশ্বজুড়ে আটজন অসাধারণ নারীর পাশাপাশি ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ আইডব্লিউওসি পুরস্কারপ্রাপ্তদের সম্মান জানানো হবে।
এই অনুষ্ঠানে বাংলাদেশি নারীদেরও সম্মাননা দেওয়া হবে। তবে, এই পুরস্কার নিয়ে অনেকে রাজনৈতিক বিতর্কের অবতারণা করেছেন। গতকাল সোমবার নিয়মিত ব্রিফিংয়ের সময় এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিক প্রশ্ন করেন, ‘হাসিনার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তাদের ২০২৪ সালের আন্দোলনের জন্য বাংলাদেশি মেয়েরা পুরস্কার পাচ্ছে, আপনার কোনো মন্তব্য আছে কি?’
ব্রুস বলেন, ‘আমি আপনার প্রশ্নের শেষ অংশের অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ যে গতিপ্রকৃতি, সে সম্পর্কে অনুমানমূলক কোনো কথা বলতে চাইছি না। তবে আমি এই সুযোগে বিষয়টি আবারও উল্লেখ করতে চাই যে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামীকাল (আজ মঙ্গলবার) এখানে পররাষ্ট্র দপ্তরে ১৯তম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করছেন।’
এই সম্মাননার বিষয়ে ব্রুস বলেন, আইডব্লিউওসি পুরস্কার বিশ্বজুড়ে এমন নারীদের স্বীকৃতি দেয়, যারা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য ব্যতিক্রমী সাহস, শক্তি ও নেতৃত্ব প্রদর্শন করেছেন। এই পুরস্কারপ্রাপ্তরা প্রায়শই তাঁদের প্রচেষ্টার ফলে বড় ধরনের ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হন।
২০০৭ সাল থেকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ৯০টিরও বেশি দেশ থেকে ২০০ জনেরও বেশি নারীকে আইডব্লিউওসি পুরস্কারে সম্মানিত করেছে। মার্কিন কূটনৈতিক মিশনগুলো তাদের নিজ নিজ স্বাগতিক দেশ থেকে একজন সাহসী নারীকে মনোনীত করে এবং সিনিয়র বিভাগীয় কর্মকর্তারা চূড়ান্ত নির্বাচন এবং অনুমোদন করেন।
অনুষ্ঠানের পরে পুরস্কারপ্রাপ্তরা ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম এক্সচেঞ্জ এবং লস অ্যাঞ্জেলেসে আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তাঁরা বিশ্বজুড়ে নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য তাঁদের কাজ আরও এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে আমেরিকান প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক মার্কিন নাগরিক ও ছয় ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এই ঘটনার তদন্ত নাড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোকে।
২ ঘণ্টা আগে
ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন এক পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নিয়েছে। একের পর এক হামলা ও পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য বিপর্যস্ত হয়ে পড়েছে। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানে বসবাসরত প্রায় ২ হাজার প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটির ওপর শক্তিশালী ‘বাংকার বাস্টার’ বোমা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। গতকাল মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই দাবি করেছে।
৪ ঘণ্টা আগে
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অযৌক্তিক আগ্রাসনে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ড. আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিবে ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
৪ ঘণ্টা আগে