
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সম্পর্কিত ফাইল প্রকাশের পক্ষে ভোট দেওয়ার জন্য নিজ দলের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, হাউস রিপাবলিকানদের এই বিলের পক্ষে ভোট দেওয়া উচিত, ‘কারণ, আমাদের লুকানোর কিছু নেই।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি তাঁর আগের অবস্থানের স্পষ্ট পরিবর্তন। কারণ, কিছুদিন আগে মামলাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, এই মামলার বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করার নেই। কিন্তু এর ঠিক চার মাস পর এই নতুন তথ্য সামনে এল।
সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাট সদস্যরা এপস্টেইন-সম্পর্কিত বিভিন্ন নথি প্রকাশ করছেন, যার কিছুতে ট্রাম্পের নামও উল্লেখ আছে। তবে ট্রাম্প বরাবরই এপস্টেইনের যৌন নিপীড়ন ও নারী পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছেন।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘বিচার বিভাগ ইতিমধ্যে এপস্টেইন ফাইল-সম্পর্কিত কয়েক হাজার পৃষ্ঠা নথি প্রকাশ করেছেন। তারা বিভিন্ন ডেমোক্র্যাট নেতার (বিল ক্লিনটন, রেইড হফম্যান, ল্যারি সামার্স) সঙ্গে এপস্টেইনের সম্পর্ক খতিয়ে দেখছেন। প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটি আইনের আওতায় যা পাওয়ার অধিকার রাখে, সবই তারা পেতে পারে—আমি পরোয়া করি না!’
তিনি আরও বলেন, রিপাবলিকানদের উচিত ‘আবার মূল কাজে ফিরে আসা’।
জানা গেছে, সম্ভাব্য কয়েক ডজন রিপাবলিকান সদস্য এপস্টেইন ফাইল প্রকাশের পক্ষে ভোট দিতে প্রস্তুত। এই বিলটি সরকারকে এপস্টেইন ও তাঁর বিরুদ্ধে হওয়া অপরাধ তদন্ত-সম্পর্কিত সব নথি প্রকাশে বাধ্য করবে।
প্রস্তাবটি চলতি সপ্তাহেই প্রতিনিধি পরিষদে পাস হওয়ার মতো সমর্থন পেয়েছে। তবে বিলটি সিনেটে পাস হবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
হাউস স্পিকার রিপাবলিকান মাইক জনসন ফক্স নিউজকে জানান, নথি প্রকাশ হলে ট্রাম্পের বিরুদ্ধে এপস্টেইন-সম্পর্কিত অভিযোগগুলো চিরতরে মিটে যাবে।
ট্রাম্প অতীতে বলেছেন, আরও নথি প্রকাশের প্রয়োজন নেই। তিনি এপস্টেইনের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে ছবি তুললেও দাবি করেছেন, ২০০৮ সালের মামলার আগেই তিনি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং তাঁর অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না।
উল্লেখ্য, জেফরি এপস্টেইনকে ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকের রিপোর্টে এটি আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছিল। তিনি যৌন অপরাধ ও নারী পাচারের অভিযোগে আটক ছিলেন। এর আগে ২০০৮ সালে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
১২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১৭ ঘণ্টা আগে