
যুক্তরাষ্ট্রে নানা ধরনের অসুখে ভোগা রোগী এখন একটি নতুন সরকারি ওয়েবসাইটের মাধ্যমে কম দামে চিকিৎসকের ব্যবস্থাপত্রে উল্লেখিত ওষুধ কিনতে পারবেন—এমন এক চুক্তির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজারের সঙ্গে হওয়া চুক্তির ফলে কিছু ওষুধের দাম সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত কমে আসবে বলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে হোয়াইট হাউস। এই ওষুধগুলো সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি হবে TrumpRx নামে নতুন ওয়েবসাইটের মাধ্যমে।
বিবিসি জানিয়েছে, চুক্তিতে ফাইজার যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি স্বাস্থ্য বিমা মেডিকেইড-এর অধীনে ওষুধের দাম কমানোর বিষয়ে রাজি হয়েছে। এর ফলে কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, ১ অক্টোবর থেকে ব্র্যান্ডেড বা পেটেন্টযুক্ত ওষুধ আমদানির ওপর তিনি ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। এর ঠিক পরেই এই চুক্তি হলো।
চলতি বছর গ্রীষ্মে ১৭টি ওষুধ কোম্পানিকে চিঠি দিয়েছিলেন ট্রাম্প, যেখানে তাদের ৬০ দিনের মধ্যে দাম কমানোর দাবি মেনে নিতে বলা হয়েছিল। এই সময়সীমা এ সপ্তাহেই শেষ হয়েছে। ফাইজার প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যারা এই চুক্তিতে সম্মত হয়েছে।
ট্রাম্প সে সময় এমন এক নীতির কথা উল্লেখ করেন, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রে ওষুধের দামের সঙ্গে বিদেশি কম দামের ওষুধের সামঞ্জস্য আনা।
তিনি বলেন, ফাইজার তাদের সব প্রেসক্রিপশন মেডিসিন মেডিকেইডের জন্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি সবচেয়ে পছন্দের দেশগুলোর দাম অনুযায়ী হবে। এটি মেডিকেইডের খরচ কমাতে ব্যাপক প্রভাব ফেলবে।
ট্রাম্প আশা করেন, যুক্তরাষ্ট্রের আরও ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এ ধরনের চুক্তিতে রাজি হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে...
১ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে একের পর এক ‘ধাক্কা’ খাওয়ার পর যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
২৪ মিনিট আগে
ইকুয়েডরের বন্দরনগরী মান্তা বিশ্বজুড়ে ‘টুনা মাছের রাজধানী’ হিসেবে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম এখানকার মানুষ প্রশান্ত মহাসাগরের সমৃদ্ধ জলরাশিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু দারিদ্র্য, সীমিত কর্মসংস্থান এবং বিপুল অর্থের হাতছানিতে মান্তার কিছু জেলে এখন জড়িয়ে পড়ছেন কোকেন পাচারের সঙ্গে।
৩০ মিনিট আগে
জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও কঠোর নির্গমন নীতির প্রভাবে ইউরোপের গাড়ির বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রথমবারের মতো পেট্রলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে গেছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
১ ঘণ্টা আগে