
ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একসময় নিজেই নিজের সক্ষমতা বাড়াতে পারে এবং মানব নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। এমন আশঙ্কার মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই বিষয়ে অবহিত করবেন বিশ্বের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা।
রয়টার্স জানিয়েছে, আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান, অ্যানথ্রপিক-এর সিইও দারিও আমোদেই এবং হাগিং ফেস-এর সহপ্রতিষ্ঠাতা ক্লেমঁ দেলাঙ্গের। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সমাবেশের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো।
ওপেন এআই-এর এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের প্রধান নির্বাহী অল্টম্যান বিশ্বনেতাদের কাছে এআইয়ের সক্ষমতা পরিমাপের জন্য অভিন্ন মানদণ্ড তৈরির আহ্বান জানাবেন। একই সঙ্গে এআই নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের সুরক্ষাব্যবস্থা নিচ্ছে, তা মূল্যায়নের ব্যবস্থাও গড়ে তোলার কথা বলবেন তিনি।
নিরাপত্তা পরিষদের সদস্য যুক্তরাষ্ট্র ও চীনসহ অন্যান্য দেশও এই বৈঠকে বক্তব্য দেবে। ইউরোপের এক কূটনীতিকের মতে, এআইয়ের নিয়ন্ত্রণ হারানোর বাস্তব ঝুঁকি এবং এর ফলে আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় নিরাপত্তায় কী ধরনের প্রভাব পড়তে পারে—বিষয়টি স্পষ্ট করাই বৈঠকের অন্যতম লক্ষ্য। ওই কূটনীতিক বলেন, ‘ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে কি না, যেখানে পরস্পরের সঙ্গে যোগাযোগকারী বিভিন্ন অ্যালগরিদম অনিচ্ছাকৃতভাবে কোনো সংঘাত বা যুদ্ধের সূত্রপাত করবে—এটাই মূল প্রশ্ন।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক উদ্যোগের বিরোধিতা করেছেন। গতকাল মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এআইয়ের বিকাশ বাধাগ্রস্ত না করে যুক্তরাষ্ট্র প্রযুক্তিটির অগ্রগতিকে উৎসাহিত করবে। তাঁর দাবি, এআইয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের চেয়ে অনেক এগিয়ে এবং এই অবস্থান ধরে রাখতে হবে।
তবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দ্রুত অগ্রসরমাণ এআইয়ের ঝুঁকি উপেক্ষা না করার আহ্বান জানিয়ে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে এআইয়ের জন্য বৈশ্বিক শাসনব্যবস্থার পক্ষে অবস্থান করছেন।
২০২৩ সালে এআইয়ের ঝুঁকি নিয়ে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদে আলোচনা হয়। তখন চীন এআইকে ‘নিয়ন্ত্রণহীন ঘোড়া’ হয়ে উঠতে দেওয়া উচিত নয় বলে সতর্ক করেছিল। আর যুক্তরাষ্ট্র এআই ব্যবহার করে মানুষকে দমন বা মতপ্রকাশ নিয়ন্ত্রণের ঝুঁকির কথা তুলে ধরেছিল। ২০২৪ সালেও নিরাপত্তা পরিষদে এআই নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

কান্ট্রি মিউজিকের কিংবদন্তি শিল্পী ডলি পার্টনের উত্তরাধিকার ও ব্যবসায়িক সাম্রাজ্য ঘিরে দেখা দিয়েছে আইনি বিরোধ। পার্টনের সম্পত্তি ও ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান “শি’জ অ্যালাইভ’’ (She’s Alive) তাঁর ভাতিজা ব্রায়ান সিভারের বিরুদ্ধে সহিংসতার হুমকি এবং পার্টনের ভাবমূর্তি ও ব্যবসায়িক উত্তরাধিকার ধ্বংসের
১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকায় একটি বাড়িতে ঢুকে গুলির ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে দেশটির ডারবান শহরের কাছে কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে ঢুকে গুলি চালায় কয়েকজন বন্দুকধারী।
২ ঘণ্টা আগে
শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলার ঘটনায় দীর্ঘ পাঁচ বছর ধরে চলা বিচার শেষে ১৫ আসামিকে ২০০ থেকে ২৬০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন দেশটির উচ্চ আদালত। কলম্বোর স্থায়ী হাইকোর্ট ট্রায়াল-অ্যাট-বারে তিন বিচারকের বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন।
২ ঘণ্টা আগে
মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ড্রোন নির্মাতা কোম্পানি পাওয়ারাসের সঙ্গে পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কোম্পানিটির সঙ্গে ভারতের একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের চুক্তি এবং এর এক সহপ্রতিষ্ঠাতার ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করার অতীত থাকায় এই প্রশ্ন আরও জোরালো...
৩ ঘণ্টা আগে