
কান্ট্রি মিউজিকের কিংবদন্তি শিল্পী ডলি পার্টনের উত্তরাধিকার ও ব্যবসায়িক সাম্রাজ্য ঘিরে দেখা দিয়েছে আইনি বিরোধ। পার্টনের সম্পত্তি ও ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান “শি’জ অ্যালাইভ’’ (She’s Alive) তাঁর ভাতিজা ব্রায়ান সিভারের বিরুদ্ধে সহিংসতার হুমকি এবং পার্টনের ভাবমূর্তি ও ব্যবসায়িক উত্তরাধিকার ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিএনএন জানায়, ন্যাশভিলের আদালতে দাখিল করা নথিতে প্রতিষ্ঠানটি সিভারের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন করেছে। এতে তাঁকে প্রতিষ্ঠানটির কর্মী, আইনজীবী, ব্যবসায়িক অংশীদার ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে দূরে রাখার অনুরোধ জানানো হয়েছে।
ডলি পার্টনের দীর্ঘদিনের ব্যবস্থাপক ড্যানি নোজেল “শি’জ অ্যালাইভ” পরিচালনা করেন। আদালতের নথি অনুযায়ী, গত কয়েক সপ্তাহে সিভার একের পর এক হুমকিমূলক বার্তা পাঠিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি সিভার ও তাঁর নিরাপত্তা প্রতিষ্ঠান ‘স্কোয়াড্রন অগমেন্টেড প্রোটেকশন সার্ভিসেস’-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
আদালতে জমা দেওয়া নথিতে সিভারের পাঠানো বলে দাবি করা কয়েকটি ই-মেইল ও খুদে বার্তাও যুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী—পার্টনের মৃত্যুর আগে থেকেই এসব বার্তায় তাঁর ব্র্যান্ড ও ব্যবসায়িক অংশীদারদের ক্ষতিগ্রস্ত করার হুমকি দেওয়া হয়। পার্টনের মৃত্যুর পরের বার্তাগুলোতে সিভার নিজের পরিচিতি ও প্রভাব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নিজেকে ‘আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী’ বলেও উল্লেখ করেন।
গত ১ সেপ্টেম্বরের একটি বার্তায় ডলি পার্টনের ব্যবসায়িক অংশীদারদের বিরুদ্ধে অভিযোগ তুলে একটি পডকাস্ট চালুর কথা বলেন সিভার। সেখানে পার্টনের ব্র্যান্ড ও অংশীদারত্ব নষ্ট করার হুমকিও ছিল বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ইরাক যুদ্ধের সময় বিদেশে বেসরকারি সামরিক ঠিকাদারদের হয়ে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে সিভার তাঁর হুমকিকে আরও জোরালো করার চেষ্টা করেছেন।
এসব ঘটনার পর পার্টনের ট্রাস্ট ও এস্টেটের আইনজীবী দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং “শি’জ অ্যালাইভ”-এর কয়েকজন কর্মী পদত্যাগ করেছেন বলে নথিতে দাবি করা হয়েছে। কর্মীদের নিরাপত্তার জন্য তাঁদের বাড়িতেও ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ করতে হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
প্রস্তাবিত নিষেধাজ্ঞায় সিভারকে প্রতিষ্ঠানটির কর্মী, আইনজীবী ও ব্যবসায়িক অংশীদারদের ১ হাজার ফুট বা প্রায় ৩০৫ মিটারের মধ্যে যাওয়া এবং ব্যবসায়িক সম্পর্কে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখার কথা বলা হয়েছে।
ডলি পার্টন গত মাসে ক্যানসারে মারা যান। তিনি ‘জোলিন’, ‘কোট অব মেনি কালার্স’ এবং ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন। তাঁর গান বিশ্বজুড়ে ১০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে এবং অনলাইনে এক বিলিয়নেরও বেশি স্ট্রিম হয়েছে।

ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একসময় নিজেই নিজের সক্ষমতা বাড়াতে পারে এবং মানব নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। এমন আশঙ্কার মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই বিষয়ে অবহিত করবেন বিশ্বের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা।
৩২ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকায় একটি বাড়িতে ঢুকে গুলির ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে দেশটির ডারবান শহরের কাছে কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে ঢুকে গুলি চালায় কয়েকজন বন্দুকধারী।
১ ঘণ্টা আগে
শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলার ঘটনায় দীর্ঘ পাঁচ বছর ধরে চলা বিচার শেষে ১৫ আসামিকে ২০০ থেকে ২৬০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন দেশটির উচ্চ আদালত। কলম্বোর স্থায়ী হাইকোর্ট ট্রায়াল-অ্যাট-বারে তিন বিচারকের বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন।
১ ঘণ্টা আগে
মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ড্রোন নির্মাতা কোম্পানি পাওয়ারাসের সঙ্গে পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কোম্পানিটির সঙ্গে ভারতের একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের চুক্তি এবং এর এক সহপ্রতিষ্ঠাতার ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করার অতীত থাকায় এই প্রশ্ন আরও জোরালো...
৩ ঘণ্টা আগে