
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুর’ হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছেন বিদ্রূপ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছায়। এই পরিস্থিতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) সাগরে আটকে থাকা রুশ তেল কেনার অনুমতি দেয়।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিউসমের প্রেস অফিস কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তৈরি একটি ছবি শেয়ার করে। ছবিতে দেখা যায়, পুতিন ট্রাম্পকে কুকুরের মতো গলায় ফিতা (ল্যাশ) বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন।
মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানান, বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। তিনি দাবি করেন, এই ‘স্বল্পমেয়াদি ব্যবস্থা’ রুশ সরকারকে বিশেষ কোনো আর্থিক সুবিধা দেবে না।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। বর্তমানে ইরান এই সরু পথটি কার্যত বন্ধ করে রেখেছে। ফলে বিশ্ববাজারে হু হু করে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম।
এদিকে ট্রাম্প প্রশাসন ভারতকেও আগামী ৪ এপ্রিল পর্যন্ত রুশ তেল কেনার অনুমতি দিয়েছে। পাশাপাশি তেলের দাম নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ (১৭২ মিলিয়ন) ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছেন জ্বালানি সচিব ক্রিস রাইট।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের নীতিগুলোর কড়া সমালোচনা করে আলোচনায় এসেছেন গ্যাভিন নিউসম। গত বুধবার ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে নিউসম তাঁকে ‘ব্রেন-ডেড মোরন’ বা নির্বোধ বলে অভিহিত করেন। তিনি ট্রাম্পকে শিশুদের ওপর বোমা হামলাকারী হিসেবেও অভিযুক্ত করেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের প্রথম দিনেই ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও এক কর্মী নিহত হয়। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের প্রাথমিক তদন্তে এই অনিচ্ছাকৃত হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হয়েছে।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৯ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
১১ ঘণ্টা আগে