
মার্কিন আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ করা হয়েছে, মাস্ক টুইটারের শেয়ার কেনার বিষয়ে সময়মতো তথ্য প্রকাশ করেননি এবং পরে ‘কৃত্রিমভাবে কম দামে’ শেয়ার কিনে অন্য শেয়ারহোল্ডারদের ক্ষতিগ্রস্ত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই মামলা করে। অভিযোগে বলা হয়েছে, মাস্ক ৫ শতাংশ শেয়ার অধিগ্রহণের বিষয়টি যথাসময়ে প্রকাশ না করায় অন্তত ১৫০ মিলিয়ন ডলার কম দামে শেয়ার কিনতে পেরেছেন।
মাস্ক ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে সেটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। এর আগে তিনি ৫ শতাংশ শেয়ার কিনেছিলেন। আইন অনুসারে, এই ক্রয় সংক্রান্ত তথ্য জনসাধারণকে জানানো বাধ্যতামূলক। এসইসি দাবি করেছে, মাস্ক ১১ দিন পর এটি প্রকাশ করেন, যা নির্ধারিত সময়ের অনেক পর।
মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পাইরো এক ই-মেইল বিবৃতিতে বলেছেন, ‘এসইসির মামলা দেখিয়ে দিচ্ছে যে, তাদের কোনো মজবুত ভিত্তি নেই।’ তিনি বলেন, ‘মাস্ক কোনো ভুল করেননি, আর সবাই এই মামলাকে প্রহসন হিসেবেই দেখছে।’
এসইসি এর আগেও মাস্কের টুইটার কেনার বিষয়ে তদন্ত করেছিল। ২০২১ সালে মাস্ক ও তাঁর ভাই কিমবাল মাস্কের বিরুদ্ধে টেসলার শেয়ার বিক্রির সময় তথাকথিত অভ্যন্তরীণ লেনদেনের নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। ইলন মাস্ক টেসলার সিইও এবং তাঁর ভাই কোম্পানিটির পরিচালনা পর্ষদে রয়েছেন। স্পাইরো আরও বলেন, ‘এসইসির অভিযোগ শুধু একটি ফরম জমা না দেওয়া নিয়ে।’ তাঁর মতে, ‘মাস্কের বিরুদ্ধে এসইসির বছরের পর বছর ধরে চলা হয়রানির ফল এটি।’
ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি ট্রাম্পের নির্বাচনর প্রচারে কয়েক মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন এবং তাঁর সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন। ট্রাম্প বলেছেন, পুনর্নির্বাচিত হলে তিনি মাস্ককে একটি পরামর্শক দলের প্রধান করবেন। এই বিভাগের নাম হবে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি।’
এসইসির অভিযোগে বলা হয়েছে, টুইটারে নিজের মালিকানার তথ্য প্রকাশের আগে মাস্ক ৫০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের শেয়ার কেনেন এবং অসতর্ক সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে কৃত্রিমভাবে কম দামে শেয়ার কিনতে সক্ষম হন। পরে মালিকানা প্রকাশের ১১ দিন পর তিনি জানান, টুইটারের ৯ শতাংশের বেশি শেয়ার তিনি কিনেছেন। এসইসির অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ‘ওই দিন টুইটারের শেয়ারের মূল্য আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি বৃদ্ধি পায়।

সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এটি তাদের দখলেই রাখবে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌ অবরোধের সাফল্য প্রকাশ করে একে একটি ইস্পাতের প্রাচীর...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক নারীকে মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারিয়া নারেজকে এখন ট্যারান্ট কাউন্টিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয়।
৩ ঘণ্টা আগে
গত মাসে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান—ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এমন একটি প্রতিবেদনকে সাজানো নাটক বা প্রতারণা বলে মনে করছে তুর্কি কর্তৃপক্ষ। তাদের সন্দেহ, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্ভাব্য চুক্তি ও আলোচনা বানচাল করার উদ্দ
৪ ঘণ্টা আগে