
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি ফুটবল ম্যাচ শেষে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ওয়াশিংটন কাউন্টির ছোট শহর লিল্যান্ডে। লিল্যান্ডের মেয়র জন লি আজ শনিবার স্থানীয় সময় সকালে টেলিফোনে দ্য গার্ডিয়ানকে জানান, আহতদের মধ্যে অন্তত ১২ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লি বলেন, লিল্যান্ডের প্রধান সড়কে স্থানীয় হাইস্কুলের ফুটবল ম্যাচ শেষে বিজয়ী দলের উদ্যাপনে ভিড় জমে। তখনই সেখানে হামলা চালানো হয়। লিল্যান্ড হাইস্কুলের দলটি চার্লস্টন হাইস্কুলের বিপক্ষে খেলেছিল।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাজ্য সিনেটর ডেরিক সিমন্স জানান, খেলা শেষে আয়োজিত এক সমাবেশের সময়ই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, গুরুতর আহত চারজনকে হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি বা তাঁর জীবিত থাকা কিংবা অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন ঘটনাটি তদন্ত করছে। লিল্যান্ড পুলিশ বিভাগের এক কর্মকর্তা দা গার্ডিয়ানকে জানান, তদন্ত এখনো চলছে এবং আপাতত আরও কোনো বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়।
মেয়র জন লি বলেন, ‘আমি নিহতদের পরিবার ও চিকিৎসাধীন সকলের প্রতি সমবেদনা জানাতে চাই। আমাদের সবার জন্য প্রার্থনা করবেন।’

রাশিয়ার একটি মালবাহী জাহাজ রহস্যজনক বিস্ফোরণের পর ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত উত্তর কোরিয়ার উদ্দেশে সাবমেরিনে ব্যবহৃত দুটি পারমাণবিক রিঅ্যাক্টরের যন্ত্র
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রকাশিত গোপন ইউএফও নথি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে একটি রহস্যময় ‘আট কোনা’ উড়ন্ত বস্তুর ভিডিওকে ঘিরে ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও তিস্তা প্রকল্পকে ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে ইতিবাচ
৩ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার পর আরও দুজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় প্রথমে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। পৃথক আরেকটি হামলায় অন্য দুই বাংলাদেশি নিখোঁজ হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে