
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মাতৃপ্রতিষ্ঠান মেটা। গতকাল শুক্রবার এক ব্লগ পোস্টে মেটা বিষয়টি জানিয়েছে। ২০২১ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা ক্যাপিটল হিলে ভাঙচুরে উসকানি দেওয়ার অভিযোগ ট্রাম্পের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মেটার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ট্রাম্প ও তাঁর সমর্থকদের জন্য আনন্দের উপলক্ষ হিসেবেই ধরা দেবে। এ বিষয়ে মেটা ব্লগ পোস্টে বলেছে, ‘সাবেক (মার্কিন যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট ট্রাম্প—যিনি রিপাবলিকান পার্টিন (মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে) মনোনীত প্রার্থী—(ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে) আর উচ্চতর স্থগিতাদেশের শাস্তির অধীন হবেন না।’
এর আগে, ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে ভাঙচুর চালানোর এক দিন পরে তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। সে সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়—তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতায় জড়িত ব্যক্তিদের প্রশংসা করেছিলেন। পরে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মেটা ট্রাম্পের অ্যাকাউন্ট আবারও সক্রিয় করে, তবে তাতে নিষেধাজ্ঞা বহাল ছিল। অবশেষে সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হলো।
মেটার ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আমাদের দায় মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে, আমেরিকান জনগণ এই তাদের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীতদের বক্তব্য জানার অধিকার রাখেন।’ এতে আরও বলা হয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরাও আর সব ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মতো একই কমিউনিটি স্ট্যান্ডার্ডের অধীন থাকবেন।’
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে মেটার প্ল্যাটফরমে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন ট্রাম্প। ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়াও এক্স ও ইউটিউব থেকেও বহিষ্কার করা হয়েছিল। পরে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মত প্রকাশ করতে থাকেন।

মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে ছয় দিন আগে নিখোঁজ হয়েছিলেন এক নেপালি শেরপা। পরিবারের লোকজন ভেবেছিলেন তিনি মারা গেছেন। তাঁরা বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠানও পালন করছিলেন...
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এদিকে আজ বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেই সঙ্গে তারা সেখান থেকে সেনা প্রত্যাহার করবে না বলেও জানিয়ে দিয়েছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে ‘উসকানিমূলক ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পুলিশি অভিযোগ করা হয়েছে। এক আইনজীবী অভিযোগ করেছেন...
১৫ ঘণ্টা আগে
এশিয়াজুড়ে শুষ্ক আবহাওয়া কৃষি উৎপাদনে চাপ বাড়াচ্ছে, আর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শক্তিশালী এল নিনোর আশঙ্কা খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে। গমের দাম ২০ শতাংশ ও থাই চালের দাম এক মাসে ১৫ শতাংশ বেড়েছে। ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে