
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায়, তবে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে আলোচনার পর বাইডেন এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনে আক্রমণ করলে আমরা রাশিয়ার নর্ড স্ক্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেব।’
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জো বাইডেন ও ওলাফ স্কুলজ একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে নর্ড স্ট্রিম-২ সম্পর্কে জিজ্ঞেস করা হলে মার্কিন প্রেসিডেন্ট এমন বক্তব্য দেন। কীভাবে তিনি এই গ্যাস পাইপলাইন বন্ধ করবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি। শুধু বলেছেন, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটি বন্ধ করতে সক্ষম হব।’
ইউক্রেন সংকট এড়াতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কোয় গেছেন, তখন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়াকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। অন্যদিকে মস্কো বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়া লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে। গত রোববার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া ৭০ শতাংশ সৈন্যকে একত্রিত করেছে।
গত কয়েক সপ্তাহ ধরে মস্কো বলছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্য হতে বাধা দিচ্ছে এবং সামরিক সংস্থাটি পূর্ব ইউরোপে তার সৈন্যসংখ্যা কমিয়েছে। ন্যাটো অবশ্য উভয় অভিযোগই অস্বীকার করেছে। উল্টো রাশিয়াকে পারমাণবিক অস্ত্র সীমিত করার পরামর্শ দিয়েছে ন্যাটো। অন্যদিক, মিনস্ক আন্তর্জাতিক শান্তিচুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার জন্যও ইউক্রেন সরকারকে অভিযুক্ত করেছে রাশিয়া।
প্রসঙ্গত, নর্ড স্ট্রিম-২ নামের গ্যাস পাইপলাইনটি ১ হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ। এটি তৈরি করতে সময় লেগেছে পাঁচ বছর এবং খরচ হয়েছে ১ হাজার ১০০ কোটি ডলার। এটি বাল্টিক সাগরের নিচে চলমান একটি জ্বালানি প্রকল্প। জার্মানিতে রাশিয়ার গ্যাস রপ্তানি দ্বিগুণ করার জন্য এই পাইপলাইন স্থাপন করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১০ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১৭ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১৮ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে