
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া-সুন্নি সাম্প্রদায়িক সংঘাতের জেরে গত দুই দিনে আরও ১৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় খুররাম জেলার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
পাকিস্তান একটি সুন্নি-সংখ্যাগরিষ্ঠ দেশ, তবে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় শিয়া সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি। এই দুই সম্প্রদায়ের মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে। সাম্প্রতিক সংঘর্ষে এই অঞ্চলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১২৪-এ পৌঁছেছে।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) পুলিশের পাহারায় চলা শিয়া মুসলমানদের দুটি আলাদা কাফেলায় হামলা চালানো হয়। এতে অন্তত ৪০ জনের বেশি নিহত হন। এরপর থেকে আবারও পুরো সংঘর্ষ জেলায় ছড়িয়ে পড়ে।
এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে খুররাম জেলার একজন সরকারি কর্মকর্তা জানান, নিহতের মধ্যে দুইজন সুন্নি ও ১১ জন শিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘সাম্প্রতিক সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শনিবার সকাল পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল।’
তিনি বলেন, ‘শিয়া-সুন্নি দুই পক্ষের মধ্যে প্রচণ্ড অবিশ্বাস। কেউ কাউকে বিশ্বাস করে না। এদের কোনো পক্ষই শত্রুতা বন্ধ করতে সরকার নির্দেশিত আদেশ মানতে প্রস্তুত নয়।’
তিনি আরও বলেন, ‘পুলিশ জানিয়েছে, অনেক মানুষ সহিংসতার কারণে এলাকা ছেড়ে পালাতে চায়। কিন্তু ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের কারণে তাও সম্ভব হচ্ছে না।’
পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা সাম্প্রতিক সংঘর্ষে মৃতের সংখ্যা ১২৪ বলে নিশ্চিত করেছেন। তিনি এএফপিকে জানান, আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ‘প্রাদেশিক সরকার শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, তার কোনোটিই পুরোপুরি কার্যকর হয়নি।’
গত সপ্তাহের শেষের দিকে প্রাদেশিক সরকার সাত দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তবে তা কার্যকর হয়নি। বুধবার (২৭ নভেম্বর) আবারও দশ দিনের যুদ্ধবিরতি চুক্তি করা হয়েছিল, কিন্তু সেটিও সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৫ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে এখন উত্তর কোরিয়ার ৮ হাজারের বেশি সেনা রয়েছে। আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়ে ‘নতুন তথ্যের’ বরাত দিয়ে জেলেনস্কি...
৮ ঘণ্টা আগে