
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৯ মে দাঙ্গাসংক্রান্ত আটটি মামলায় জামিন পেয়েছেন। দেশটির সুপ্রিম কোর্ট তাঁর জামিন আবেদন মঞ্জুর করে শুনানির জন্য গ্রহণ করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মুহাম্মদ শফি সিদ্দিকী ও বিচারপতি হাসান আজহার রিজভী।
২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর দল পিটিআইয়ের সমর্থকেরা দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও দাঙ্গা শুরু করেন। বিক্ষোভকারীরা সামরিক স্থাপনা ও রাষ্ট্রীয় ভবন ভাঙচুর করেন এবং লাহোর কোর কমান্ডারের বাসভবনেও হামলা চালান। এ ঘটনার পর হাজার হাজার বিক্ষোভকারী ও দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়।
৯ মের দাঙ্গাসংক্রান্ত মামলাগুলোতে ওই বছরের নভেম্বরে লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত ইমরান খানের জামিন আবেদন নাকচ করে দেন। এরপর চলতি বছরের ২৪ জুন লাহোর হাইকোর্টও (এলএইচসি) তাঁর আবেদন খারিজ করে দেন। এর কয়েক দিন পর ইমরান খান সুপ্রিম কোর্টে এ খারিজের বিরুদ্ধে আপিল করেন।
প্রসঙ্গত, ২০২২ সালে সংসদীয় অনাস্থা ভোটে ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের পতনের পর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা ও কারাবন্দী জীবনের সূচনা হয়। ২০২৩ সালের ৯ মে তাঁর গ্রেপ্তার ঘিরে দেশজুড়ে প্রতিবাদ-সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে জামিনে মুক্ত হলেও আবারও গ্রেপ্তার হন সেই বছরের ৫ আগস্ট। এর পর থেকে তিনি বন্দী রয়েছেন। ৯ মে দাঙ্গাসংক্রান্ত মামলায় জামিন পেলেও অন্যান্য মামলার কারণে তিনি বন্দী আছেন।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
২ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
২ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
৩ ঘণ্টা আগে