
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। গতকাল মঙ্গলবার শহরের ব্যস্ততম সারিয়াব এলাকায় শাহওয়ানি স্টেডিয়ামের কাছে হামলার এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এপির তথ্যমতে, বেলুচিস্তান ন্যাশনাল পার্টির রাজনৈতিক সমাবেশ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। দলের প্রতিষ্ঠাতা সরদার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী পালন করতে সেখানে জড়ো হয়েছিলেন দলটির শত শত কর্মী-সমর্থক। সমাবেশ শেষে কর্মীরা যখন বেরিয়ে আসছিলেন, তখনই বিস্ফোরণটি ঘটে।
হামলায় দলের নেতা আখতার মেঙ্গল কোনো আঘাত পাননি বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলাকারীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সরকারি হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বাইগ এপিকে জানিয়েছেন, হামলার পর তাদের কাছে ১৩টি মরদেহ এসেছে। এবং আহত আরও অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, আখতার মেঙ্গল সরকারের কড়া সমালোচক। প্রায়শই বেলুচিস্তান ন্যাশনালিস্ট পার্টির গুম হয়ে যাওয়া সদস্যদের মুক্তির দাবিতে সভা-সমাবেশ করে থাকেন।
এদিকে, এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছে আহতদের সর্বোচ্চ চিকিৎসা ও সঠিক বিচার নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন তিনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও এই হামলার নিন্দা জানিয়েছেন। এর পেছনে ভারত সমর্থিত সন্ত্রাসীদের হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। গেল কয়েক মাস ধরেই তালেবান ও বালুচ বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেওয়ার অভিযোগে ভারতকে অভিযুক্ত করে আসছে পাকিস্তান। যদিও বরাবরই তা অস্বীকার করে আসছে নয়াদিল্লি।

বাংলাদেশের একটি সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি রিংটেইলড লেমুর ভারতের সবচেয়ে ধনী পরিবারের পরিচালিত একটি চিড়িয়াখানায় পাওয়া গেছে বলে জানা গেছে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, ২০২৫ সালের মার্চে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি লেমুরের...
১৩ মিনিট আগে
রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে।
৩৪ মিনিট আগে
আগামী ২৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে তিনটি বড় প্রকল্পের কাজ শুরু করতে পারে আদানি গ্রুপ। ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গৌতম আদানির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩৭ মিনিট আগে
ইয়েমেনের হুতি মিত্রদের নিয়ন্ত্রণে রেখে সৌদি আরবে হামলা বন্ধ করতে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। সংকট যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে ইসলামাবাদ তেহরানকে এই বার্তা দিয়েছে। সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১ ঘণ্টা আগে