পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ারকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছে ইমরান খানের ক্ষমতাসীন সরকার। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের গণমাধ্যম ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এ ঘোষণা এল।
তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, ‘পাঞ্জাবের নতুন গভর্নরের নাম পরে ঘোষণা করা হবে। তার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী পাঞ্জাব অ্যাসেমব্লির ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।’
সারওয়ার ব্রিটিশ পার্লামেন্টের একজন প্রাক্তন সদস্য। তিনি ব্রিটেনে রাজনৈতিক ক্যারিয়ার ত্যাগ করে ২০১৩ সালে পাকিস্তানে আসেন। এরপর পাকিস্তান মুসলিম লীগ (এন)-এ যোগ দেন এবং ২০১৩ সালের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। পরে তাঁকে পাঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এরপর ২০১৫ সালে তিনি গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন এবং পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলে যোগ দেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ইমরান খানের সরকার তাঁকে আবার পাঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। সেই পদ থেকে অবশেষে তাঁকে সরিয়ে দেওয়া হলো।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিনার চলাকালে বাইরে গুলির ঘটনা ঘটেছে। গুলির শব্দ পাওয়ার পরপরই দ্রুতই ট্রাম্পকে হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানে নির্ধারিত আলোচনায় অংশ নিতে নিজের বিশেষ প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর প্রতিনিধিরা এই আলোচনার জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন না।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে পাকিস্তান সরকারের কাছে নিজেদের দাবি ও শর্তের তালিকা জমা দিয়েছে ইরান। আজ শনিবার ইসলামাবাদে দিনভর বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি এখন তেহরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল জাজিরার সাংবাদিক ওসামা বিন...
১১ ঘণ্টা আগে
বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন। তাঁর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি (পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা ) হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে বলে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে