
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা আগামী শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ আলোচনায় কোন কোন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত থাকতে পারেন, তার একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। তবে তাঁরা জানিয়েছেন, বৈঠকের খুঁটিনাটি বিষয়গুলো এখনো চূড়ান্ত করা হচ্ছে এবং অংশগ্রহণকারীদের এই তালিকায় শেষ মুহূর্তে পরিবর্তনও আসতে পারে।
আলোচনার প্রধান সমন্বয়ক হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে থাকছে শক্তিশালী প্রতিনিধিদল। এতে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক এবং দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল
ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা। তাঁদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা ও সাবেক সিনিয়র প্রেসিডেনশিয়াল অ্যাডভাইজার জ্যারেড কুশনার এবং সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল)।
ইরানের প্রতিনিধিদল
তেহরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকেরা এই টেবিলে বসছেন। এই দলে আছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভানচি।
উল্লেখ্য, এই বৈঠকের প্রধান লক্ষ্য হবে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দেওয়া এবং হরমুজ প্রণালি নিয়ে সৃষ্ট অচলাবস্থার নিরসন ঘটানো। তবে ইসরায়েল বা উপসাগরীয় দেশগুলোর কোনো প্রতিনিধি এই তালিকায় না থাকায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের চালানো অভিবাসনবিরোধী অভিযানের প্রভাব পড়ছে দেশটির বড় শিল্পগুলোতেও। সম্প্রতি কানসাসে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। গরু মোটাতাজাকরণ খামার ও পশু জবাইখানার জন্য পরিচিত অঞ্চলটিতে অভিযানের প্রভাব এরই মধ্যে পড়েছে গরুর মাংসের শিল্পে।
৩ ঘণ্টা আগে
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
৬ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১৬ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১৬ ঘণ্টা আগে