
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা বাজাউরে একটি নিরাপত্তাচৌকিতে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত আটজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতের এই হামলায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। জঙ্গিরা প্রথমে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে চৌকিতে ধাক্কা দেয় এবং পরে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে।
নিরাপত্তা কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, সন্ত্রাসীরা প্রথমে একটি ‘কোয়াডকপ্টার’ ড্রোন ব্যবহার করে ক্যাম্পটিকে লক্ষ্যবস্তু করে। এরপর একটি বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে ভবনের দেয়ালে সজোরে ধাক্কা মারা হয়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা ক্যাম্পে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। বাজাউর শহরের স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ ২০ কিলোমিটার দূরের বাজার থেকেও শোনা গেছে। হামলার পর সেনাবাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি) সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক দিনে পাকিস্তানে এটি চতুর্থ বড় ধরনের হামলা। গত শনিবার থেকে খাইবার পাখতুনখাওয়ার বান্নু এবং বেলুচিস্তান প্রদেশে পৃথক তিনটি হামলায় আরও প্রায় ৩০ জন নিহত হয়েছেন।
এই হামলার ফলে প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও তিক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসলামাবাদের অভিযোগ, টিটিপির শীর্ষ নেতৃত্ব ও যোদ্ধারা আফগানিস্তানে আশ্রয় নিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুলের তালেবান সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছিল। এই হামলা দুই দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের সূত্রপাত করে। বাজাউরের এই গুরুত্বপূর্ণ সেনা স্থাপনাটি আন্তসীমান্ত হামলা ঠেকাতে বিশেষ ভূমিকা পালন করত, যা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে হামলায় জড়িত সব জঙ্গিকে হত্যা করেছে বলে দাবি করেছে। তবে পাকিস্তান সেনাবাহিনী এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি জারি করেনি।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
১ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি যৌথ নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে...
২ ঘণ্টা আগে
মাদক পাচারকারীদের বিরুদ্ধে ইকুয়েডরের নিরাপত্তা বাহিনী সিরিজ অভিযানে নেমেছে। সম্প্রতি এ রকমই একটি অভিযানে তিন সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত ও আরও বহু সদস্য গ্রেপ্তার হয়েছেন। তবে এবার কেবল গোয়েন্দা তথ্য বা প্রশিক্ষণ নয়, এই অভিযানে সরাসরি ভারী অস্ত্রে সজ্জিত মার্কিন সেনাদের একটি...
৩ ঘণ্টা আগে
১৯৮৭ সালের একদিন। পূর্ব লন্ডনের স্পিটালফিল্ডস এলাকা ঘুরে দেখছিলেন বর্তমান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ১৯৪৫ সালের পর থেকে সেখানে বসতি গেড়েছিলেন অনেক বাংলাদেশি। সে সময় তাঁদের বসবাস ও কাজের পরিবেশ বিস্মিত করেছিল তৃতীয় চার্লসকে। তৎকালীন প্রিন্স অব ওয়েলস (যুবরাজ) বিস্ময় বর্ণনা করেন এভাবে, ‘তারা যে
৪ ঘণ্টা আগে