
পাকিস্তানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত যে আক্রমণ চালিয়েছিল, সে সময় দেশটির কোনো যুদ্ধবিমানকে পাকিস্তানের সীমানায় ঢুকতে দেওয়া হয়নি। একই সঙ্গে, পাকিস্তানের কোনো যুদ্ধবিমানও সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেনি। তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সেগুলো কীভাবে বিধ্বস্ত হয়েছে তার কোনো হদিস পাওয়া যায়নি এখনো।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে দেওয়া হয়নি এবং একইভাবে পাকিস্তানের কোনো যুদ্ধবিমানও ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোনো সময়ই তাদের (ভারতের) কোনো (যুদ্ধ) বিমানকে পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে দেওয়া হয়নি এবং কখনোই পাকিস্তানের কোনো (যুদ্ধ) বিমান ভারতের আকাশসীমায় যায়নি।’ তিনি জানান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি জবাব দিয়েছে এবং ‘একাধিক’ ভারতীয় চৌকি ধ্বংস করেছে।
সেই সঙ্গে আইএসপিআরের ডিজি একটি ব্রিগেড সদর দপ্তরের ভিডিও ফুটেজও দেখান, যেখান থেকে ভারতের পক্ষ থেকে লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘন করা হচ্ছিল বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, ধ্বংস হওয়া অন্যান্য চৌকির মধ্যে ছিল ছাতরি, জুরা ও সারলিয়া-১, পাশাপাশি একটি ব্যাটালিয়ন সদর দপ্তরও ধ্বংস করার দাবি করেন তিনি।
এদিকে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানগুলোর পাইলটদের বন্দী করেছে পাকিস্তান। আজ বুধবার স্থানীয় সময় সকালে জিও নিউজ, ডনসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। তথ্যমন্ত্রী তারার আরও জানান, বিমানগুলো আখনূর, আম্বালা, বারনালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে।
পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান বিমানবাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে আছে।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
৬ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
৮ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
৯ ঘণ্টা আগে