পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনীত অনাস্থা ভোট তিনি গ্রহণ নাও করতে পারেন। এই ভোট তাঁকে ক্ষমতাচ্যুত করতে এই যুক্তরাষ্ট্রের সহায়তায় সাজানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। শনিবার ইসলামাবাদে একদল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব বলেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইমরানের বিরুদ্ধে অভিযোগ এনে দেশটির বিরোধী দলগুলো বলছে, ইমরান খান করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশটির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হয়েছেন, তাঁর সরকারকে আরও স্বচ্ছ এবং জবাবদিহিপূর্ণ করার প্রতিশ্রুতি পূরণেও ব্যর্থ হয়েছেন এবং এ কারণেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।
ইমরান খান তাঁর কার্যালয়ে বিদেশি সাংবাদিকদের একটি দলকে বলেন, ‘যখন পুরো প্রক্রিয়াটিই নিন্দিত, তখন আমি কীভাবে ফলাফল গ্রহণ করতে পারি? গণতন্ত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে কিন্তু এই যোগসাজশের পরে কোন নৈতিক মূল্যবোধ অবশিষ্ট থাকে?’
তাঁর বিরুদ্ধে আনীত অনাস্থা ভোটকে তিনি ‘শাসন পরিবর্তনের’ প্রচেষ্টা বলে উল্লেখ করে বলেছেন, ‘আমাকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপটি যুক্তরাষ্ট্র কর্তৃক আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে স্পষ্ট হস্তক্ষেপ।’
উল্লেখ্য, ইমরান এরই মধ্যে দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তিনি তাঁর সর্বশেষ ভাষণে রোববার তাঁর সমর্থনে সাধারণ জনগণকে রাস্তায় নামতে আহ্বান জানিয়েছেন।
এদিকে, দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া বলেছেন, পাকিস্তান ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক সম্প্রসারিত করতে চায়।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে