পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শিগগির মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকারও আর খুব বেশি দিন টিকতে পারবে না। বড়জোর আর দেড় বছর টিকবে শাহবাজ শরিফের সরকার। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ফিচ সল্যুশনসের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানে বিএমআই এ তথ্য জানিয়েছে।
বিএমআইয়ের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে শাহবাজ শরিফের সরকার আগামী দেড় বছর তথা ১৮ মাসের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে।
বিএমআই পাকিস্তানের ২০২৪ সালের কান্ট্রি রিস্ক প্রতিবেদনে বলেছে, ‘অনেকগুলো সফল আইনি আপিলের পরও বিরোধী নেতা ইমরান খান অদূর ভবিষ্যতে বন্দীই থাকবেন।’ কেবল তাই নয়, বিএমআই সরকার জোটের জন্যও একটি নেতিবাচক চিত্রও এঁকেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা অনুমান করি যে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন সরকার আগামী ১৮ মাস ক্ষমতায় থাকবে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাধ্যতামূলক আর্থিক সংস্কারের মাধ্যমে এগিয়ে যেতে সফল হবে।’
তবে এরপর সরকারের পতন হলেও হতে পারে। এ বিষয়ে ফিচের অঙ্গ সংগঠনটি বলছে, ‘অসম্ভাব্য ঘটনায় যদি সরকার প্রতিস্থাপিত হয়। তবে সবচেয়ে সম্ভাব্য বিকল্প হলো নতুন নির্বাচনের পরিবর্তে একটি টেকনোক্র্যাটিক প্রশাসন গঠিত হবে পাকিস্তানে।’
ফিচের প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির নির্বাচনের পর দলগুলো একটি নতুন জোট সরকার গঠনে সফল হলেও স্বতন্ত্র প্রার্থীদের শক্তিশালী নির্বাচনী পারফরম্যান্সকে পিটিআই নেতা ইমরান খানের অবস্থানকে শক্তিশালী অবস্থান দিয়েছে।’ এতে আরও বলা হয়েছে, এই অবস্থায় ইমরান খান ও তাঁর দলকে কেন্দ্র করে যদি কোনো বিক্ষোভ-আন্দোলন শুরু হয় তবে পাকিস্তানের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে।

আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে আটকে রাখা এবং নির্যাতনের অভিযোগ উঠেছে।
১৭ মিনিট আগে
বিদ্বেষমূলক বক্তব্য ও নারীদের অপমানের অভিযোগে করা মামলায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বারবার নির্দেশের পরও হাজির না হওয়ায় আজ বুধবার কৃষ্ণনগর আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আদালত মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি করা...
৩ ঘণ্টা আগে
গাজায় পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবকে বহনকারী গাড়িতে ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছিল—প্রথমবারের মতো এ কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই সঙ্গে হিন্দ রাজাবের মৃত্যুর ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করার কথা জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগে
২০২৬ সালের প্রথম চার মাসে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি থেকে সাড়ে সাত বিলিয়ন (৭৫০ কোটি) মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে ইরান।
৪ ঘণ্টা আগে